1 Answers
আরোহ শব্দের বাংলা অর্থ [আরোহো] (বিশেষ্য) ১ (দর্শন.) কার্য থেকে কারণ অনুমান; induction। ২ আরোহণ (দুরারোহ)। ৩ উচ্চতা। ৪ নিতন্ব (বরারোহ)। ৫ দৈর্ঘ্য। ৬ শ্রেণি। অবরোহ বিপ। আরোহক (বিশেষ্য) আরোহণকারী। আরোহণ (বিশেষ্য) ১ উপরে ওঠা; ঊর্ধ্বে গমন। ২ চূড়া (অশ্বারোহণ)। আরোহণী (বিশেষ্য) সোপান; সিঁড়ি। আরোহিত (বিশেষণ) ১ আরোহণ করা হয়েছে এমন। ২ চড়ানো হয়েছে এমন। আরোহী (-হিন্) (বিশেষণ) ১ আরোহণকারী্ ২ সঙ্গীতে স্বরের নিম্নগ্রাম থেকে ঊর্ধ্ব গতিযুক্ত বা অনুলোমগতি বিশিষ্ট (আরোহী সুর)। ৩ (দর্শন.) কার্য থেকে কারণ বিচারের প্রণালীসম্মত; inductive। আরোহিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আরোহণকারিণী। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öরুহ্+অ(ঘঞ্)}
12315 views
Answered