1 Answers
আরোপ শব্দের বাংলা অর্থ [আরোপ্] (বিশেষ্য) ১ ভাগী বা দায়ীকরণ; অর্পণ (দোষারোপ)। ২ একের উপর অন্যের ধর্ম সংস্থাপন; অবভাস; অধ্যাস। ৩ সন্নিবেশ; স্থাপন (মুণ্ডে আরোপিয়া গিরি আনে হনুমান-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আরোপক (বিশেষ্য) আরোপকারী। আরোপণ (বিশেষ্য) ১ স্থাপন; আরোহণ করানো (সিংহপৃষ্ঠে আরোপণ দক্ষিন চরণ-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ এক বস্তুতে অপর বস্তুর ধর্মস্থাপন। ৩ সংযোজন (ধনুকে জ্যা আরোপণ)। ৪ শস্যাদি রোপণ। আরোপিত (বিশেষণ) আরোপ বা আরোপণ করা হয়েছে এমন। আরোপ্য (বিশেষণ) আরোপের উপযুক্ত। আরোপ্যমাণ (বিশেষণ) আরোপ করা হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öরোপি+অ(অচ্)}
7270 views
Answered