1 Answers
আরাম ২ শব্দের বাংলা অর্থ [আরাম্] (বিশেষ্য) সুখ; আনন্দ; আয়েশ (মরমীর হিয়ার আরাম-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বিশ্রাম; শ্রান্তি-অপনোদন (সারাদিন খেটেছ, এখন আরাম করো)। □ ( বিশেষণ) সুস্থ; রোগমুক্ত; নীরোগ (কিছুদিন রোগে ভুগে এবার আরাম হয়েছি)। আরাম-কুর্সি, আরাম-কেদারা (বিশেষ্য) আরামে বসার চেয়ার; arm chair (একখানা আরাম কুর্সীতে বসিয়া ভাবিতেছেন-ইসমাইল হোসেন শিরাজী)। {(ফারসি) আরাম্ }
11327 views
Answered