1 Answers

আদা শব্দের বাংলা অর্থ আদা [ ādā ] বি. মশলা হিসাবে ব্যবহৃত ঝাঁঝালো কন্দজাতীয় মূলবিশেষ, ginger.[সং. আর্দ্রক]।আদা-জল খেয়ে লাগা–ক্রি. বি বিপুল উদ্যমের সঙ্গে কাজে নেমে পড়া।আদায়-কাঁচকলায়–পরস্পর চিরশত্রুতা, সাপে-নেউলে।আদার ব্যাপারী–বি. খুব ছোট ব্যবসায়ী; অতি তুচ্ছ লোক।আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কী–তুচ্ছ লোকের বড় ব্যাপারে মাথা গলানো অনুচিত।[আদা] (বিশেষ্য) আর্দ্রক; ঝাঁজবিশিষ্ট এক প্রকার মূল। আদাজল খেয়ে লাগা (ক্রিয়া) নাছোড়বান্দা হয়ে লাগা; দৃঢ় সংকল্প; মরিয়া হয়ে লাগা। আদায় কাঁচকলায় (বিশেষণ) বিরুদ্ধ স্বভাবযুক্ত; পরস্পর শত্রুভাবাপন্ন; সাপে-নেউলে। আদার ব্যাপারী (বিশেষ্য) নগণ্য লোক; ছোট কারবারি (আদার ব্যাপারীর জাহাজের খবরে কাজ কি?)। আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়া ( ক্রিয়া) নিজের সামর্থ্যের বাইরে কাজ করতে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) আর্দ্রক>}

9013 views