1 Answers

আদর্শ শব্দের বাংলা অর্থ আদর্শ [ ādarśa ] বি. ১. অনুকরণীয় বিষয়, ideal উদ্দেশ্য ও লক্ষ্য; ২. নমুনা, model (রচনার আদর্শ); ৩. দর্পণ, আয়না।বিণ. অনুকরণীয় (আদর্শ চরিত্র)।[সং. আ + √দৃশ্ + অ]।[আদোর্‌শো] (বিশেষ্য) ১ অনুকরণযোগ্য শ্রেষ্ঠ বিষয়। ২ নমুনা; দৃষ্টান্ত। ৩ আয়না; দর্পণ। আদর্শ নারী (বিশেষ্য) এমন নারী যার উন্নত চরিত্র অনুসরণের যোগ্য। আদর্শ পুরুষ (বিশেষ্য) যে মহৎ পুরুষের অনুকরণে চরিত্র উন্নত করা যায়। আদর্শবাদ (বিশেষ্য) উচ্চ আদর্শ ও নীতি দ্বারা জীবন নিয়ন্ত্রিত করার মতবাদ (এইটুকু আদর্শবাদ ও রোমান্টিকতা প্রচ্ছন্ন না থাকলে সাহিত্যের উদ্দেশ্যই যাবে ব্যর্থ হয়ে(আহমদ শরীফ))। আদর্শ বিদ্যালয় (বিশেষ্য) যে বিদ্যালয়ে চরিত্র গঠন ও জীবনের মান উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ে উন্নত ধরনের শিক্ষা দেওয়া হয়; model school । আদর্শ-লিপি (বিশেষ্য) প্রাথমিক শিক্ষার্থীরা যে লিপি অনুসারে লিখতে শেখে। আদর্শ স্থানীয় (বিশেষণ) আদর্শ হওয়ার যোগ্য; অনুকরণীয়। {(তৎসম বা সংস্কৃত) (আরবি)√দৃশ্+অ(ঘঞ্)}

5423 views