1 Answers

আদর শব্দের বাংলা অর্থ আদর [ ādara ] বি ১. যত্ন, খাতির, কদর (নতুন জামাইয়ের আদরই আলাদা); ২. স্নেহ, প্রীতি; সোহাগ; ৩. শ্রদ্ধা, ভক্তি।[সং. আ + √দৃ + অ]।আদরণীয়–বিণ.আদরের যোগ্য, আদর পাবার যোগ্য।আদরিণী–বিণ. (স্ত্রী.) আদরের পাত্রী, আদুরি।[আদোর্] (বিশেষ্য) ১ যত্ন; খাতির (আদর করে খাওয়ানো)। ২ সম্মান; মর্যাদা; কদর (গুণের আদর চিরদিনই আছে)। ৩ স্নেহ; প্রীতি; সোহাগ (আদরের দুলাল)। ৪ ভক্তি; শ্রদ্ধা। ৫ অনুরাগ। আদর-অভ্যর্থনা (বিশেষ্য) সমাদর ও যত্ন; খাতির তোয়াজ। আদর-আপ্যায়ন (বিশেষ্য ) সমাদর ও সন্তোষ বিধান। আদর করা (ক্রিয়া) স্নেহ করা; সোহাগ করা; যত্ন করা। আদরণীয় (বিশেষণ) ১ আদরের যোগ্য। ২ মাননীয়; শ্রদ্ধেয়। ৩ গ্রহণযোগ্য। আদরিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) স্নেহ বা আদরের পাত্রী; সমাদরের যোগ্যা; সোহাগিনী। {(তৎসম বা সংস্কৃত) আ+√দৃ+অ(অপ্)}

13253 views