1 Answers

আদব ১ শব্দের বাংলা অর্থ [আদোব্] (বিশেষ্য) ১ শিষ্টাচার; ভদ্রতা; বিনয়; নম্রতা (পুছিলে উত্তর দিব আদব প্রমাণে-সৈয়দ আলাওল )। ২ সম্মান প্রদর্শন (কর রে আদব হেথায় হাফিজ-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। আদব-কায়দা, আদব-তামিজ (বিশেষ্য) ১ ভদ্র সমাজের রীতি-পদ্ধতি। ২ ভদ্র ব্যবহার; শিষ্টাচার (ছেলেটি বেশ ভালো তো। বেশ আদবতমিজ)। আদব-কায়দা দুরস্ত/দোরস্ত (বিশেষণ) ১ আদবে (ক্রিয়াবিশেষণ) বিনয়ের সঙ্গে; নম্রতার সঙ্গে (দুই জানু চাপি মান্য আদবে বসিল-সৈয়দ আলাওল)। আদবের খেলাফ, আদবের বরখেলাফ (বিশেষ্য) শিষ্টাচার লঙ্ঘন। □ ( বিশেষণ) শিষ্টাচার বহির্ভূত; ভদ্রতা বিরুদ্ধ। {(আরবি)আদব্}

5241 views