1 Answers
আতিথেয় শব্দের বাংলা অর্থ আতিথেয় [ ātithēỷa ] বিণ. অতিথিপরায়ণ, অতিথির সেবা করে এমন।[সং. অতিথি + এয়]।আতিথেয়তা–বি. অতিথিপরায়ণতা, অতিথির সেবা।[আতিথেয়ো] (বিশেষণ) অতিথির সেবা করতে ভালোবাসে এমন; অতিথিসেবাপরায়ণ। □ (বিশেষ্য) (বিরল) অতিথি সেবার সামগ্রী; অতিথির খাদ্য পানীয় শয্যা ইত্যাদি। আতিথেয়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অতিথিসেবা-পরায়ণা (তুমি এমনই আতিথেয়ী যে, সম্ভাষণ দ্বারাও আমার সংবর্ধন করিলে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আতিথেয়তা (বিশেষ্য) অতিথি সেবা; অতিথি সৎকার (আতিথেয়তার প্রশ্রয় নেবে ষোল আনা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অতিথি + এয়(ঢক্)}
13401 views
Answered