1 Answers

আড়ত শব্দের বাংলা অর্থ [আড়োত্] (বিশেষ্য) ক্রয়-বিক্রয়ের বড়ো কেন্দ্র; কারবারের স্থান; গঞ্জ; গোলা; depot। আড়তদার (বিশেষ্য) যে অন্যের মাল নিজের গোলায় রাখে এবং দালালি বা কমিশন নিয়ে বিক্রি করে দেয় (রাত্রে এক শালের আড়তদার নিয়ন্ত্রণ করেছিলেন- মনোজ বসু)। আড়তদারি (বিশেষ্য) ১ আড়তদারের ব্যবসায় বা পেশা (হঠাৎ সে-দেশ আড়তদারি ফেঁদে বসল কিসে?-মনোজ বসু)। ২ আড়তদারের দস্তুরি বা কমিশন। □ (বিশেষণ) আড়তদারের পেশা বা দস্তুরি সংক্রান্ত। {(তুলনীয়) (হিন্দি) আঢ়ৎ}

11961 views