1 Answers

আটকানো শব্দের বাংলা অর্থ আটকানো [ āţakānō ] ক্রি. ১. আটকে রাখা, অবরুদ্ধ করা (খোঁয়াড়ে আটকানো); ২. বাধাপ্রাপ্ত হওয়া, বাধা পাওয়া (মুখে কথা আটকায় না); ৩. লাগানো, সংবদ্ধ করা (দেওয়ালে ছবি আটকানো); ৪. বাধা দেওয়া (বন্যা আটকানো); ৫. বেধে যাওয়া (ঘুড়িটি গাছে আটকে গেছে)।বি. বিণ. উক্ত অর্থে।[বাং. আটক নামধাতু √ আটকা + আনো]।[আট্‌কানো] (ক্রিয়া) ১ আবদ্ধ করা; অবরুদ্ধ করা (ফাঁদে আটকানো)। ২ বাধা দেওয়া (জল আটকানো)। ৩ বাধাপ্রাপ্ত হওয়া (কথা আটকানো)। ৪ বেধে যাওয়া (পায়ে আটকানো)। ৫ সাঁটা; সংবদ্ধ করা (দেয়ালে আটকানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {আটকা+আনো}

12844 views