1 Answers

আগুলি ( মধ্যযুগী ় বাংলা ) শব্দের বাংলা অর্থ [আগোলি, আগোলী, আগুলি] (বিশেষণ) ১ অগ্রবর্তী; প্রধান (রূপে গুণে যৌবনে ভুবনে আগুলি-জ্ঞানদাস)। ২ সম্মুখবর্তী। □ (বিশেষ্য) (মধ্যযুগীয় বাংলা) আলয়; আগার (কর্ণধার আছিলেন বুদ্ধির আগলি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আগলি কাটা (ক্রিয়া) ঠেলে আগে যাওয়া; অন্য সকলকে ফেলে আগে বাড়া (আগলি কেটে-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>আগর>আগলি}

9511 views