1 Answers

আগল ১ শব্দের বাংলা অর্থ [আগোল্] (বিশেষ্য) ১ খিল; হুড়কা; অর্গল (দ্বারে দ্বারে ভাঙলো আগল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রতিবন্ধক; বাধা; বেড়া; ঝাঁপ; কেওয়াড় (কুঞ্জ-দুয়ারে আগল পড়েছে আঁধিয়ারা বনতলে-শাহাদাত হোসেন)। ৩ আবরণ; পর্দা; বেষ্টনী (বন্ধ-চোখের আগল ঠেলে রঙের ঝিলিক ঝলমলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ বন্ধন (লাস লাবণ্যে বেড়াও রূপের আগল- ভবানন্দ)। {(তৎসম বা সংস্কৃত) অর্গল>অগ্‌গল>আগল}

4335 views