1 Answers
আঁক শব্দের বাংলা অর্থ আঁক [ ān̐ka ] বি. ১. চিহ্ন, দাগ (আঁক কাটা); রেখা; ২. গণিতের অঙ্ক (আঁক কষা)।[সং. অঙ্ক]।[আঁক্] (বিশেষ্য) ১ চিহ্ন; দাগ; নিশান (চন্দন সিঁদুরের আঁক-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ রেখা; আঁচড়। ৩ সংখ্যাসূচক চিহ্ন; ১ ২ ৩ ইত্যাদি। ৪ সংখ্যা বিষয়ক প্রশ্ন বা গণিতের অঙ্ক। আঁককরা, আঁককষা (ক্রিয়া) সংখ্যা বিষয়ক প্রশ্নের সমাধান করা (রাতে ফরটিটু একজাম্পলের প্রথম দশটা আঁক করে রাখিস তো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। আঁক-কাটা (ক্রিয়া) আঁচড় দেওয়া বা কেটে দাগ করা। আঁকজোক (বিশেষ্য) হিজিবিজি আঁচড় (যে সমস্ত আঁকজোক পড়িত তাহার সঙ্গে আর কোনো বর্ণমালার সাদৃশ্য ছিল না-রবীন্দ্রনাথ ঠাকুর)। আঁকজোক কাটা (ক্রিয়া) যথেচ্ছাভাবে হিজিবিজি আঁচড় কাটা বা রেখা টানা। আঁকজোখ (বিশেষ্য) হিসাব (এই ভগ্নাংশগুলিকে পরস্পরের সঙ্গে যোগ করতে হলে আঁকজোখ চাই-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত)অঙ্ক>}