1 Answers

অসুখ শব্দের বাংলা অর্থ অসুখ [ asukha ] বি. ১. সুখের অভাব; অশান্তি; ২. রোগ, ব্যাধি, পীড়া, অসুস্হতা।[সং. ন + সুখ]।অসুখকর, অসুখদায়ক, অসুখাবহ–বিণ. অশান্তিজনক।অসুখবিসুখ–বি. রোগ-বালাই, রোগ-জ্বালা ইত্যাদি।অসুখী–বিণ. সুখ নেই এমন, দুঃখিত।[অশুখ্] (বিশেষ্য) ১ দুঃখ অশান্তি; অসোয়াস্তি (ভিজে কাক ডাক ছাড়ে মনের অসুখে-রবীন্দ্রনাথ ঠাকুর )। ২ রোগ; ব্যাধি;পীড়া। অসুখবিসুখ (বিশেষ্য) রোগব্যাধি (তাঁর অসুখ বিসুখ কিছু হয়নি-রবীন্দ্রনাথ ঠাকুর)। অসুখী(-খিন্) (বিশেষণ) দুঃখিত; ব্যথিত (মেহেরউন্নিসার আশানাশিনী কথা শুনিয়াও অসুখী হয়েন নাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সুখ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}

8740 views