1 Answers

অসীম শব্দের বাংলা অর্থ অসীম [ asīma ] বিণ. সীমাহীন; অনন্ত, অশেষ (‘অসীম ধন তো আছে তোমার’: রবীন্দ্র); প্রচুর।বি. বিশ্বচরাচরব্যাপী সত্তা (‘তোমা মাঝে অসীমের চিরবিস্ময়’: রবীন্দ্র)।[সং. ন + সীমা]।স্ত্রী. অসীমা।[অশিম্, নামের ক্ষেত্রে ‘ওশিম’] (বিশেষণ) ১ সীমাহীন। ২ অনন্ত; অশেষ। ৩ প্রচুর; প্রভূত। অসীমতা ( বিশেষ্য) সীমাহীনতা (মহামৌন অসীমতা নিশ্চল সাগর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সীমা>; (বহুব্রীহি সমাস)}

4931 views