1 Answers
অশোক ১ শব্দের বাংলা অর্থ [অশোক্] (বিশেষ্য) গাঢ় লালবর্ণের পুষ্প বিশেষ বা সেই পুষ্পতরু। □ (বিশেষণ) নিবৃত্তশোক; শোকহীন; শোকশূন্য (অশোক কৌতুক করে যত বিদ্যাধর-ভারতচন্দ্র রায় গুণাকর)। অশোককানন, অশোক বন (বিশেষ্য) অশোক বৃক্ষে পরিপূর্ণ বন; যে বনে রাক্ষসেরা সীতাকে হরণান্তে বন্দিনী করে রাখে। অশোকষষ্ঠী ( বিশেষ্য) হিন্দুব্রতবিশেষ; চৈত্র মাসের শুক্লাষষ্ঠী। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ শোক; (বহুব্রীহি সমাস)}
8540 views
Answered