1 Answers
অলব্ধ শব্দের বাংলা অর্থ অলব্ধ [ alabdha ] বিণ. যা লাভ করা হয়নি বা পাওয়া যায়নি, অপ্রাপ্ত।[সং. ন + লব্ধ]।অলব্ধপ্রবেশ–বিণ. প্রবেশের অধিকার পায়নি এমন; প্রবেশ করেনি এমন (কিছু অলব্ধপ্রবেশ শব্দকে অভিধানে স্হান দিতে হবে)।[অলব্ধো] (বিশেষণ) লাভ করা যায়নি এমন; অপ্রাপ্ত (অলব্ধ বস্তু অলভ্য নয়)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+লব্ধ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
5622 views
Answered