1 Answers
অলঙ্ঘন শব্দের বাংলা অর্থ অলঙ্ঘন [ alańghana ] বি. ১. লঙ্ঘন না করা বা অবহেলা না করা; ২. উপবাস পালন না করা; ৩. ডিঙিয়ে না যাওয়া, অতিক্রম না করা।[সং. ন + লঙ্ঘন]।অলঙ্ঘনীয়, অলঙ্ঘ্য–বিণ. ১. লঙ্ঘন করা উচিত্ নয় বা করা যায় না এমন (অলঙ্ঘ্য আদেশ)।অলঙ্ঘিত–বিণ. লঙ্ঘিত হয়নি এমন, লঙ্ঘন করা হয়নি এমন।[অলঙ্ঘন্] (বিশেষ্য) ১ লঙ্ঘন বা অবহেলা না করণ। ২ পালন। ৩ অনুপবাস। অলঙ্ঘনীয়, অলঙ্ঘ্য (বিশেষণ) ১ লঙ্ঘনের অসাধ্য; লঙ্ঘন করা অসম্ভব এমন (অলঙ্ঘ্য অজেয়-মাইকেল মধুসূদন দত্ত)। ২ লঙ্ঘন করা যায় না বা লঙ্ঘন করা অনুচিত এমন। ৩ অবশ্য পালনীয়। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+লঙ্ঘন; ( নঞ্ তৎপুরুষ সমাস)}
8405 views
Answered