1 Answers

অলখ শব্দের বাংলা অর্থ অলখ [ alakha ] বিণ. দৃষ্টির অগোচর, নজর আসে না এমন; অদৃশ্য (‘চাঁদের মতন অলখ টানে’: রবীন্দ্র)।[সং. অলক্ষ্য > প্রা. অলক্খ]।অলখঝোরা–বি. চোখের আড়ালে অবস্হিত ঝরনা।[অলখ্‌] (বিশেষণ) দৃষ্টির অগোচর; লক্ষ্যের বহির্ভূত (দুই হাত তুলি বলো জয় জয় অলখ নিরঞ্জন-রবীন্দ্রনাথ ঠাকুর)। অলখবিহারী (বিশেষণ) দৃষ্টির বাইরে বিচরণকারী (তিমির বিদারী অলখবিহারী-কাজী নজরুল ইসলাম)। অলখিত(পদ্য.) (বিশেষণ) অদৃশ্য; দেখা যায় না এমন (বাজে অলখিত তারি চরণে- রবীন্দ্রনাথ ঠাকুর)। অলখিতে (পদ্য.) (ক্রিয়া বিশেষণ) অলক্ষিতে; অগোচরে (যে পথে আসিত আমার ভুবনে সবার আঁখির অলখিতে-সিকান্‌দার আবু জাফর)। {(তৎসম বা সংস্কৃত) অলক্ষ্য>; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}

13448 views