1 Answers

অবিচ্ছেদ শব্দের বাংলা অর্থ অবিচ্ছেদ [ abicchēda ] বি. ১. বিচ্ছেদের অভাব; ২. অভেদ (অতীত ও বর্তমানের অবিচ্ছেদ)।বিণ. ১. অবিভক্ত, অখণ্ড; ২. অবিরাম, বিরতিহীন; ৩. ক্রমাগত, ধারাবাহিক।[সং. ন + বিচ্ছেদ]।[অবিচ্‌ছেদ্] (বিশেষ্য) ১ সংলগ্নতা; বিচ্ছেদের অভাব। ২ বিরহহীনতা; মিলন। ৩ অখন্ড; অবিভক্ত। ৪ ধারাবাহিক। □ (ক্রিয়াবিশেষণ) অবিরাম; একটানা (মিটায়ে মনের খেদ গেঁথে গেছে অবিচ্ছেদ-রবীন্দ্রনাথ ঠাকুর)।অবিচ্ছেদে (ক্রিয়াবিশেষণ) ১ অবাধে; সহজে (পূর্বে যখন উভয়ে অবিচ্ছেদে একত্র ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিরামহীনভাবে (অবিচ্ছেদে পড়ে বাজ শব্দ দূর দূর-ক্ষেমানন্দ দাস)। অবিচ্ছেদ্য (বিশেষণ) বিযুক্ত বা খন্ডিতকরনের অযোগ্য বা অসাধ্য (প্রত্যঙ্গ অঙ্গের অবিচ্ছেদ্য অংশ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিচ্ছেদ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}

11926 views