1 Answers
অবিচার শব্দের বাংলা অর্থ অবিচার [ abicāra ] বি. ১. বিচারের অভাব, বিবেচনার অভাব; ২. অন্যায় বিচার; ৩. অবিবেচনার কাজ।[সং. ন + বিচার]।[অবিচার্] (বিশেষ্য) ১ জুলুম; অন্যায় (অবিচার অত্যাচার আর কতো সইবো বলো)। ২ নির্বিচার; বিচারের অভাব। ৩ অবিবেচনা। ৪ বিচারহীন। ৫ বিবেচনাশূন্য। অবিচারক, অবিচারী (-রিন) (বিশেষণ) অবিচারকারী; অত্যাচারী; জালিম; অন্যায়কারী। অবিচারিণী (বিশেষণ) স্ত্রী. বিবেচনাহীনা; অত্যাচারিণী (সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহনিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। অবিচারিত (বিশেষণ) ১ অত্যাচারিত; উৎপীড়িত (অবিচারিতা নারী)। ২ অবিবেচিত; অযুক্তিযুক্ত (অবিচারিত কথার জবাব নেই)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিচার; (নঞ্ তৎপুরুষ সমাস)}
9901 views
Answered