1 Answers
অনুগম শব্দের বাংলা অর্থ [ওনুগমোন্, ওনুগম্] (বিশেষ্য) ১ অনুসরণ; পশ্চাদ্গমন (বেদাঙ্গের অনুগম করেন্-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সহযাত্রা; একত্রে গমন। ৩ সহমরণ। অনুগামী (-মিন্) (বিশেষণ) ১ অনুসরণকারী; পশ্চাদ্গমনকারী (তব অনুগামী দাস-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সহচর; সহযাত্রী। অনুগামিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অনু +√গম্ + অন্(ল্যুট্), অ(ঘঞ্); অব্যয়ীভাব সমাস}
4982 views
Answered