1 Answers

অনশন শব্দের বাংলা অর্থ অনশন [ anaśana ] বি. উপবাস; অনাহার।[সং. ন + অশন]।[অনশন্‌/অনোশন্‌] (বিশেষ্য) উপবাস; অনাহার। অনশনক্লিষ্ট (বিশেষণ) উপবাসপিড়ীত; অনাহারে কাতর। অনশনব্রত (বিশেষ্য) উপবাসের দৃঢ়সঙ্কল্প; অনাহার প্রতিজ্ঞা। অনশনা (বিশেষ্য) স্ত্রী. উপবাসিনী; অনাহারিণী (মাতঙ্গিনী অনশনা রহিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অশন; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}

11396 views