1 Answers
অঘোষ শব্দের বাংলা অর্থ অঘোষ–বিণ. ১. ঘোষহীন, শব্দহীন; ২. (ব্যাক.) লঘুধ্বনিযুক্ত, অনুদাত্ত, unvoiced.[অঘোশ্] (বিশেষণ) অনিনাদিত; অনুদাত্ত; লঘুধ্বনিযুক্ত; ফিসফিসে। অঘোষ ধ্বনি (বিশেষ্য) যেসব ধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ভিতরকার স্বরতন্ত্রী (vocal cord) যথারীতি কাঁপে না সেগুলো অঘোষ-ধ্বনি। অঘোষ বর্ণ (বিশেষ্য) যেসব বর্ণ উচ্চারণকালে স্বরতন্ত্রী যথেষ্ট কম্পিত হয় না; লঘু ধ্বনিযুক্ত বর্ণ; বাংলা বর্ণমালার বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ এবং শ ও স অঘোষবর্ণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ঘোষ;(নঞ্ তৎপুরুষ সমাস)}
4417 views
Answered