1 Answers

অঘটন শব্দের বাংলা অর্থ অঘটন–বি. ১. অসম্ভব বি অপ্রত্যাশিত ঘটনা; ২. না ঘটা, সংঘটিত না হওয়া।[সং. ন (অ)+√ ঘট্+অন]।[অঘটন্] (বিশেষ্য) ১ অসম্ভব ঘটনা; অপ্রত্যাশিত ব্যাপার। ২ সংঘটিত না হওয়া। অঘটন ঘটনপটীয়সী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অসাধ্য সাধনে সুনিপুণা (লেখকগণের অঘটনঘটনপটিয়সী অসাধারণ প্রতিভা-মওলানা আকরম খাঁ)। অঘটনীয় (বিশেষণ) অসম্ভাব্য; ঘটা সম্ভব নয় এমন। অঘটিত (বিশেষণ) ঘটেনি এরূপ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ঘটন; (নঞ্ তৎপুরুষ সমাস)}

5588 views