1 Answers

অংশু শব্দের বাংলা অর্থ অংশু–বি. ১. কিরণ, রশ্মি, প্রভা; ২. আঁশ, তন্তু, সুতোর সূক্ষ্ম অংশ। [সং. অন্শ্+উ]।[অঙ্‌শু] (বিশেষ্য) ১ কিরণ; রশ্মি(অংশু অন্ধকার করে দূর-ঘনরাম চক্রবর্তী)। ২ তন্তু, আঁশ। অংশুক (বিশেষ্য) সূক্ষ্মবস্ত্র (চীনাংশুক)। অংশুপট (বিশেষ্য) গরদ তসর মটকা প্রভৃতি রেশমি সুতার কাপড়। অংশুময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) উজ্জ্বলা; প্রভাবিশিষ্টা (ঊষা অংশুময়ী গিরিশৃঙ্গ মাঝে-মাইকেল মধুসূদন দত্ত)। অংশুময় পুলিঙ্গ।

6191 views