1 Answers

ভোতা শব্দের বাংলা অর্থ ভোঁতা, ভোঁতা [ bhōn̐tā ] বিণ. ১. ধার নেই এমন (ভোঁতা ছুরি); ২. মোটা, ডগা মোটা এমন (ভোঁতা ছুঁচ); ৩. বোকা (ভোঁতা বুদ্ধি); ৪. নীরব, নির্বাক (‘মুখ হৈল ভোঁতা’: হেম)।;[হি. ভোংতরা]।;[ভোঁতা, ভোতা] (বিশেষণ) ১ চালাক নয় (সায়েব ভোঁতা, না ঘড়েল ডিপ্লোমেট ঠিক বুঝতে পারলুম না-সৈয়দ মুজতবা আলী)। ২ ধারশূন্য (ভোঁতা তীর মচকানো ধনুক নিয়ে কে কবে লক্ষ্য ভেদ করেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর; তোরা কি সুখ পাস এমন বেদিলের মতন বেদশা খায়ে ভোতা ছুর রগড়ে-কাজী নজরুল ইসলাম)। থোঁতা মুখ ভোঁতা করা (ক্রিয়া) জব্দ করা; বার বার লজ্জা দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) ব্যাহতা>ভোঁতা};

10238 views