1 Answers

সূচী ২ শব্দের বাংলা অর্থ [শুচি] (বিশেষ্য) ১ জ্ঞাপনী। ২ নির্ঘন্ট। ৩ পুস্তকের বিষয় নির্দেশক পৃষ্ঠাঙ্কযুক্ত তালিকা অনুক্রমণিকা index contents (সূচিপত্র)। সূচিকা (বিশেষ্য) ১ ছুঁচ। ২ হাতির শুঁড়। সূচিকাভরণ (বিশেষ্য) আয়ুর্বেদীয় ঔষধবিশেষ যা সুচ্যগ্র পরিমাণে সেবনীয়। সূচিত সূচন। সূচিরোমা (বিশেষণ) সূচির মতো তীক্ষ্ন লোম আছে এমন। □ (বিশেষ্য) শূকর। সূচিজীবী (বিশেষ্য) ১ দরজি। □ (বিশেষণ) সেলাই করে জীবকিা নির্বাহ করে এমন। সূচিপত্র (বিশেষ্য) ১ অনুক্রমণিকা। ২ পুস্তকের পৃষ্ঠা-নির্দেশসহ বিষয়-তালিকা। সূচিভেদ্য (বিশেষণ) সুচ ভেদ করতে পারে এমন নিবিড় (সূচিভেদ্য অন্ধকারে রাজপথ মাঝে-রবীন্দ্রনাথ ঠাকুর)। সূচিমুখ (বিশেষণ) সূচের মতো ধারালো মুখবিশিষ্ট সুচালো (সূক্ষ্মকোণ সূচিমুখ-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) ১ হীরক। ২ বাণবিশেষ। ৩ ব্যূহবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √সূচ্‌+ই, ঈ(ঙীষ্‌)},

7681 views