1 Answers

ভ াবাভাস শব্দের বাংলা অর্থ ভাব, ভাব [ bhāba ] বি. ১. মানসিক অবস্হা (ভাবান্তর); ২. অস্তিত্ব, সত্তা; ৩. অভিপ্রায়; ৪. জন্ম, উত্পত্তি, সৃষ্টি; ৫. স্বভাব, প্রকৃতি (পাশ্চাত্য ভাবাপন্ন); ৬. প্রীতি, প্রণয়, সুসম্পর্ক (দুজনের মধ্যে বেশ ভাব আছে); ৭. প্রকার, রকম (সম্পূর্ণভাবে, একভাবে); ৮. নিগূঢ় অর্থ, অন্তরের কথা, মর্ম (কবিতার ভাব); ৯. চিন্তা, ধ্যান (ভাবমগ্ন); ১০. ভক্তি, আবেগ (ভাবে বিভোর); ১১. অনুভূতির গভীরতা বা আধিক্য, হৃদয়াবেগ, emotion.;[সং. √ ভূ + অ]।;ভাব [ভাব্‌] (বিশেষ্য) ১ জন্ম; সৃষ্টি; উৎপত্তি। ২ সত্তা; অভাবের বৈপরীত্য। ৩ ভক্তি; পরম তত্ত্ব (ভাবের গান)। ৪ অভিপ্রায় (মনোভাব)। ৫ মনের অবস্থা (ভাবান্তর)। ৬ প্রকৃতি (অসুর ভাব, তার ভাবই ঐ)। ৭ অবস্থা; প্রবণতা (ভাবগতিক ভালো ঠেকছে না)। ৮ মর্ম; নিগূঢ়; অর্থ (কবিতার ভাব)। ৯ অনুভূতির গাঢ়তা; emotion। ১০ চিন্তা; ধ্যান। ১১ ধরণ; রকম; প্রকার (এমনভাবে)। ১২ প্রেম; প্রীতি; প্রণয় (তাদের মধ্যে ভাব আছে; সেই দুই তাপিত মতি ভাবেতে ব্যাকুল-দৌলত উজির বাহরাম খান)। ১৩ (ব্যাকরণ) ক্রিয়ার প্রকার; mood। ভাব করা (ক্রিয়া) আলাপ করা; বন্ধুত্ব স্থাপন করা। ভাব গত (বিশেষণ) মনোভাববিষয়ক নিগূঢ় অর্থ সংক্রান্ত; চিন্তাধারা সম্বন্ধীয়। ভাবগতিক, ভাবভঙ্গি (বিশেষ্য) রকম-সকম; প্রবণতা; চালচলন; ধরণ-ধারণ। ভাবগর্ভ (বিশেষণ) নিগূঢ় অর্থপূর্ণ; ভাবপূর্ণ; ভাবাত্মক (ভাবগর্ভ আলোচনা)। ভাবগ্রাহী(-হিন্) (বিশেষণ) মর্মজ্ঞ; অন্তরের গূঢ় ভাব গ্রহণ করেন এমন। ভাবঘন (বিশেষণ) নিবিড় ভাবময়;জমাট বাঁধা (ভাবঘন ভাষা)। ভাবচোর (বিশেষ্য), (বিশেষণ) যে ব্যক্তি অন্য লেখকের ভাব বা অভিপ্রায়কে আপন রচিত বা উদ্ভাবিত বলে প্রকাশ করে; plagiarist। ভাবচ্ছবি (বিশেষ্য) ভাবচিত্র; ভাবময় ছবি (বাংলা কাব্য ও অসংলগ্ন ভাবচ্ছবির অনিকাম সংঘট্ট-সুঠা)। ভাবদ্যোতক (বিশেষণ) ভাবব্যঞ্জক; ভাব-প্রকাশক। ভাবপ্রবণ (বিশেষণ) ভাবাবেগে চালিত; আবেগযুক্ত। ভাবপ্রবণতা (বিশেষ্য)। ভাববিলাসী(-সিন্‌) (বিশেষণ) কল্পনাপ্রিয়; কল্পনা-রাজ্যে বিচরণ করতে ভালোবসে এমন। ভাবব্যঞ্জক, ভাবসূচক (বিশেষণ) অর্থ প্রকাশক; ভাবময় (ভাবব্যঞ্জক মূর্তি)। ভাবভঙ্গি, ভাবভঙ্গী (বিশেষ্য) মনোভাব; মনোভাব ও ভাববাচক অঙ্গচালনা। ভাবভোলা (বিশেষণ) ভাবাবেশে আত্মবিস্মৃত। ভাবমূর্তি (বিশেষ্য) চিন্তা ও অনুভূতির পরিপূর্ণ রূপ; কল্পনা দিয়ে তৈরি মূর্তি। ভাবয়িত্রী (বিশেষণ) ভাবুক; যে কল্পনা-রাজ্যে নানা পরিকল্পনা করে থাকে (মুখ্যত ভাবয়িত্রী হলেও কারয়িত্রী পরিকল্পনাতেও তিনি অদ্বিতীয়-সুঠা)। ভাব লাগা (ক্রিয়া) ভাবাবেশ হওয়া (ভাব লেগে চাঁহ বুড়ো যেন মূর্চ্ছিত হন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ভাবশুদ্ধি (বিশেষ্য) ভাবের পবিত্রতা; পবিত্র চিন্তা। ভাবাত্মক (বিশেষণ) ভাবময়; ভাবব্যঞ্জক; ভাবপূর্ণ। ভাবানুষঙ্গ (বিশেষ্য) এক বিষয়ে চিন্তা করার সময়ে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্বন্ধে চিন্তা; Association of ideas। ভাবান্তর (বিশেষ্য) মনের অবস্থার পরিবর্তন; মানসিক অবস্থান্তর (আমায় দেখিলেই তোমার ভাবান্তর উপস্থিত হয়- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ভাবাবেশ (বিশেষ্য) ১ ভাবোদয়; ভাবের আবির্ভাব। ২ ভাবজনিত বিহ্বলতা। ভাবাভাস (বিশেষ্য) ১ অস্পষ্ট ভাব; ভাবের ইঙ্গিত। ২ ভাবাল্পতা। ভাবার্থ (বিশেষ্য) মর্ম; নিগূঢ় অর্থ। ভাবের ঘরে চুরি- আসল উদ্দেশ্য পণ্ড করে শুধু বাইরের ঠাঁট বজায় রাখার প্রবণতা। ভাবোচ্ছ্বাস (বিশেষ্য) ভাবের বেগ; প্রবল আবেগ বা ভাব; তীব্র অনুভূতিসহ প্রেম ও কল্পনা শক্তির সংযোগ। ভাবোদয়, ভাবোণ্মেষ (বিশেষ্য) ভাবোদ্রেক; ভাবের সঞ্চার। ভাবোদ্দীপক (বিশেষণ) ভাবের উদ্রেককারী; ভাবসঞ্চারকারী। ভাবোদ্দীপন (বিশেষ্য) ভাবের সঞ্চার বা উদ্রেক। ভাবোন্মত্ত (বিশেষ্য) ভাববিহ্বল; ভাবে অভিভূত। ভাবোন্মাদ (বিশেষ্য) ভাববিহ্বলতা; ভাবজনিত মত্ততা। □(বিশেষণ) ভাবে উন্মত্ত; ভাবে মাতোয়ারা। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+অ(ঘঞ্‌)};

6214 views