1 Answers
সমজানো শব্দের বাংলা অর্থ সমঝ, [শমোঝ্, শমোজ্, শমুজ্] (বিশেষ্য) বুদ্ধি; বোধ; উপলব্ধি; বিবেচনা (মজ্জাগত গোলাম সমঝ-শেষ করে দে, শেষ করে দে-সত্যেন্দ্রনাথ দত্ত)। সমঝদার (বিশেষণ) রসজ্ঞ; উপলব্ধিকারী; বিবেচক (সাহিত্যের সার্থকতা তখনই হয় যখন সমঝদার পাঠকের সংখ্যা হয় অসংখ্য-মুহম্মদ মনসুরউদ্দীন)। সমঝদারি (বিশেষ্য) রসজ্ঞতা; উপলব্ধি; বিবেচনা (সমজদারি মানে মূল্যবোধ-মোতাহের হোসেন চৌধুরী)। সমঝানো, সমজানো (ক্রিয়া) বুঝানো; সতর্ক করা (সে বিশেষ করিয়া সমজাইয়া মতিকে বলিয়া গেল-এখানেই বসে থাকিস-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√বুধ্>(প্রাকৃত) বুঝ>(হিন্দি) সমঝ};
10274 views
Answered