1 Answers

পোতদার শব্দের বাংলা অর্থ পোদ্দার, [পোদ্‌দার, পোত্‌দার] (বিশেষ্য) ১ মহাজন; কুসীদজীবী; যে সুদে টাকা ধার দেয় (পোতদার হৈল যম টাকায় আড়াই আনা কম-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ২ মুদ্রাগণক ও পরীক্ষক; মুদ্রার কৃত্রিমতা ও অকৃত্রিমতা পরীক্ষাকারী। ৩ যে বাটা নিয়ে টাকা ভাঙিয়ে দেয়। ৪ যারা সোনা-রুপা বেচাকেনা করে (রূপের সোনা রোজ আসে না বেচে না সে পোদ্দারি-সত্যেন্দ্রনাথ দত্ত)। পোদ্দারি (বিশেষ্য) ১ পোদ্দারের কর্ম বা বৃত্তি; মহাজনি। ২ (ব্যঙ্গার্থ) কর্তাপনা; মোড়লিপনা (গরিবের ধনে আর কতদিন পোদ্দারি করবে?)। পরের ধনে পোদ্দারি ⇒ পর১। {(ফারসি) ফূতাহ্‌দার};

9678 views