1 Answers
রক্ত শব্দের বাংলা অর্থ রক্ত [ rakta ] বি. মানুষ বা মেরুদণ্ডী প্রাণীর শরীরে সংবাহিত লাল রঙের তরল পদার্থ যা শরীরের কলায় অক্সিজেন সরবরাহের এবং কলা থেকে নিষ্কাশিত কার্বনডাই অক্সাইড বহনের কাজ করে অমেরুদণ্ডী প্রাণীর দেহাভ্যন্তরস্হ অনুরূপ তরল পদার্থ যার রং কিন্তু লাল নাও হতে পারে, শোণিত, রুধির।☐ বিণ. 1 শোণিতবত্ লাল রঙের (রক্তজবা) 2 রঞ্জিত 3 ক্রোধে লাল হয়েছে এমন (রক্তআঁখি) 4 আসক্ত, অনুরক্ত।[সং. √ রঞ্জ্ + ত]।রক্তআঁখি বি. রাগে লাল হওয়া চোখ রোষদৃষ্টি।রক্ত ওঠা ক্রি. বি. রক্তবমি হওয়া, বমির সঙ্গে রক্ত বার হওয়া।রক্তক বি. 1 রক্ত 2 লাল কাপড়।রক্তকমল বি. লালপদ্ম, কোকনদ।রক্তকরবী বি. লাল রঙের করবীফুল।রক্তক্ষয়ী (-য়িন্) বিণ. বহু লোকের রক্ত ঝরায় বা প্রাণহানি ঘটায় এমন (রক্তক্ষয়ী যুদ্ধ)।রক্তগঙ্গা বি. (আল.) প্রচুর রক্তপাত, রক্তারক্তি কাণ্ড খুনোখুনি।রক্ত গরম হওয়া ক্রি. বি. অত্যন্ত ক্রদ্ধ বা উত্তেজিত হওয়া।রক্তচক্ষু — রক্তআঁখি -র অনুরূপ।রক্তচন্দন বি. লাল রঙের চন্দনকাঠ।রক্তজবা বি. লাল রঙের জবাফুল।রক্তজিহ্ব বিণ. যার জিভ লাল (রক্তজিহ্ব রাক্ষস)।☐ বি. সিংহ।রক্ত ঝরা, রক্ত পড়া ক্রি. বি. দেহ থেকে রক্ত বার হওয়া।রক্তদোষ, দুষ্টি বি. রক্ত দূষিত হওয়া।রক্তনিশান বি. লাল পতাকা।রক্তনেত্র–রক্তআঁখি -র অনুরূপ।রক্তপাত বি. 1 শরীরের কোনো অংশে কেটে যাওযায় রক্ত বেরোনো 2 আঘাতের ফলে করেও শরীর থেকে রক্ত বার হওয়া (বিনা রক্তপাতে বিপ্লব)।রক্তপ, রক্তপায়ী (-য়িন্) বিণ. রক্তপানকারী।রক্তপিণ্ড বি. জমাট রক্তের ডেলা।রক্তপিত্ত বি. পিত্তবিকারের ফলে দুষিত রক্তের আধিক্য।রক্তপিপাসা বি. 1 শত্রুর রক্ত পান করার নিষ্ঠুর ইচ্ছা 2 শত্রুর রক্তপাত ঘটানোর ইচ্ছা।রক্তপিপাসু বিণ. শত্রুর রক্ত পান করতে বা শত্রুর রক্তপাত ঘটাতে ইচ্ছুক।রক্তপ্রদর বি. স্ত্রীলোকের রক্তস্রাবযুক্ত প্রদররোগবিশেষ।রক্তপ্রবাল বি. লাল রঙের প্রবাল।রক্তবমন, রক্তবমি বি. বমির সঙ্গে উদ্গিরণ।রক্তবর্ণ বি. রক্তের মতো লাল রং।☐ বিণ. ঘোর লাল রঙের।রক্তবাহী (-হিন্) বিণ. যার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় (রক্তবাহী শিরা)।রক্তবীজ বি. 1 পৌরাণিক অসুরবিশেষ যার প্রতিটি রক্তের ফোঁটা থেকে নতুন অসুরের জন্ম হত 2 ডালিমবিশেষ।রক্তবীজের বংশ বা ঝাড় (আল.) যে বংশের বা দলের লোকদের কোনোভাবেই বিনাশ করা যায় না।রক্ত-মাংসের শরীর (আল.) দেহের ও মনের স্বাভাবিক দুর্বলতাযুক্ত মানুষের স্হূল শরীর।রক্তমোক্ষণ বি. দেহের রক্ত নিষ্কাশিত করা।রক্তরাগ বি. রক্তের মতো লাল আভা বা রং।রক্তশোষণ বি. 1 রক্ত চুষে পান করা 2 (আল.) সর্বস্ব আত্মসাত্ করা।রক্তস্রোত বি. রক্তের প্রবাহ।রক্তহীন বিণ. (শরীরে) রক্ত নেই এমন।বি. রক্তহীনতা।রক্তাক্ত বিণ. 1 রক্তে-মাখা (রক্তাক্ত শরীর) 2 ভয়ানক, রক্তপাতযুক্ত (রক্তাক্ত সংগ্রাম)।রক্তাক্তিসার বি. রক্তস্রাবযুক্ত উদরাময় রোগবিশেষ।রক্তাধিক্য বি. দেহে রক্তের পরিমাণ বেড়ে যাওয়া।রক্তাভ বিণ. রক্তের মতো লাল আভাযুক্ত।রক্তাম্বর বি. লালরঙের কাপড় বা বস্ত্র।☐ বিণ. লাল বস্ত্র পরেছে এমন।রক্তা-রক্তি বি. পরস্পরের রক্তপাত প্রচুর রক্তপাত।রক্তাল্পতা বি. শরীরে রক্তের পরিমান হ্রাস, anaemia.রক্তিম বিণ. রক্তের আভাযুক্ত, লাল আভাযুক্ত (রক্তিম মেঘ)।রক্তিমা (-মন্) বি. রক্তবর্ণ অবস্হা লাল আভা।রক্তিল বিণ. রক্তযুক্ত রক্তিম (রক্তিল বিন্যাস জী.দা.)।রক্তের অক্ষরে লেখা (আল.) বহু প্রাণহানির বা রক্তপাতের কাহিনি-সংবলিত ওইরকম ইতিহাস বা তা রচনা করা।রক্তের টান রক্তের সম্পর্ক থাকার জন্য পরস্পরের প্রতি আকর্ষণ বা মায়া।রক্তোতপল, রক্তোত্পল, রক্তোৎপল বি. লালপদ্ম।রক্তোপল বি. গিরিমাটি।[রক্তো] (বিশেষ্য) শোণিত রুধির দেহে শিরা ধমনি প্রভৃতিতে প্রবাহিত শ্বেত ও লালকণিকায় প্রস্তুত তরল পদার্থ। □ (বিশেষণ) ১ রক্তবৎ লাল বর্ণবিশিষ্ট রক্তিম রাঙা লাল। ২ রঞ্জিত রংযুক্ত। ৩ আসক্ত অনুরক্ত সংসক্ত। (বিপরীতার্থক শব্দ) বিরক্ত। রক্তআঁখি (বিশেষ্য) ক্রোধে লাল চোখ কোপদৃষ্টি। □ (বিশেষণ) লাল বর্ণের চক্ষুযুক্ত। রক্তক (বিশেষণ) রক্তিম লালচে রক্তবর্ন। রক্তকমল (বিশেষ্য) ১ রক্তবর্ন পদ্ম কোকনদ। রক্তকরবী (বিশেষ্য) ১ লাল বর্ণ করবী ফুল। ২ রবীন্দ্রনাথের নাটকের নাম। রক্তক্ষয়ী (-য়িন্) (বিশেষণ) বহু লোকের রক্তপাত বা বিনাশ ঘটায় এমন যাতে বহু ব্যক্তি হতাহত হয় এমন (রক্তক্ষয়ী যুদ্ধ)। রক্তগঙ্গা (বিশেষ্য) রক্তের নদী (১৯৭১-পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে রক্তগঙ্গা বইয়ে দেয়) রক্তের স্রোত। ২ সুপ্রচুর রক্তপাত প্রচুর হত্যা খুনাখুনি। রক্তগরম (বিশেষণ) উত্তেজিত ক্রুদ্ধ রাগান্বিত। রক্ত গরম করা (ক্রিয়া) ১ উত্তেজিত হওয়া বা করা। ২ রাগানো। ৩ ক্রুদ্ধ রাগান্বিত। রক্তচন্দন (বিশেষ্য) লাল রঙের চন্দন কাঠ। রক্তচূর্ণ (বিশেষ্য) লালবর্ণ গুঁড়া সিন্দূর। রক্তচোষা (বিশেষণ) রক্ত চুষে খায় এমন। রক্তজিহ্ব (বিশেষণ) লাল রঙের জিভ বিশিষ্ট। □ (বিশেষ্য) সিংহ। রক্তদর্শনা, রক্তদন্তী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) যার দাঁতগুলি রক্তরঞ্জিত। রক্তদর্শন (বিশেষ্য) অস্ত্রাঘাতে হত্যা রক্তপাত। রক্তদুষ্টি, রক্তদোষ (বিশেষ্য) দেহের রক্তের বিকার রক্ত বিকৃত বা খারাপ হয়ে যায় যে ব্যাধিতে। রক্তনদী (বিশেষ্য) রক্তের নদী। রক্তনিশান (বিশেষ্য) লালবর্ণ ধ্বজা বা পতাকা। রক্তনেত্র (বিশেষণ) লাল চোখ রক্তবর্ণ চক্ষু এমন। রক্তপ, রক্তপায়ী (-য়িন্) (বিশেষণ) রক্তপান করে এমন রক্তপানকারী। □ (বিশেষ্য) রাক্ষস। রক্তপা (স্ত্রীলিঙ্গ) (বিশেষ্য), (বিশেষণ) ১ রাক্ষসী। ২ জোঁক। রক্তপড়া (বিশেষ্য) শরীরের কোনো ক্ষত থেকে রক্ত বের হওয়া। রক্তপল্লব (বিশেষ্য) অশোক গাছ। রক্তপাত (বিশেষ্য) আঘাত করে রক্ত ঝরানো রক্তপড়া অস্ত্রাঘাতে হত্যা। রক্তপিন্ড (বিশেষ্য) জমাট রক্ত রক্তের ঢেলা। রক্তপিত্ত (বিশেষ্য) পিত্তবিকারজনিত দূষিত রক্তের প্রাচুর্য রক্তবমন। রক্তপিপাসা (বিশেষ্য) ১ রক্তপানের ইচ্ছা। ২ খুন বা হত্যা করবার উন্মাদ বাসনা। রক্তপিপাসু (বিশেষণ) ১ রক্তপান করতে ইচ্ছুক। ২ খুন করতে চায় এমন। রক্তপ্রদর (বিশেষ্য) রক্তস্রাবযুক্ত স্ত্রীরোগবিশেষ। রক্তফল (বিশেষ্য) বটবৃক্ষ। রক্তফলা (বিশেষ্য) তেলাকুচার গাছ। রক্তবমন (বিশেষ্য) রক্তবমি। রক্তবাহী (- হিন্) (বিশেষণ) রক্তস্রোত প্রবাহিত হয় এমন রক্তবাহক। রক্তবীজ (বিশেষ্য) ১ হিন্দু পৌরাণিক গ্রন্থে উক্ত অসুর বিশেষ যার রক্তবিন্দু মাটি স্পর্শ করলেই তদাকার এক নূতন অসুরের সৃষ্টি হতো। ২ দাড়িম্ব ডালিম। রক্তবীজের ঝাড় বা বংশ (আলঙ্কারিক) যার বা যে বংশের বা দলের ধ্বংস নেই বৃদ্ধি আছে। রক্তভাঙা (বিশেষ্য) জরায়ু থেকে অতিরিক্ত রক্তস্রাব হওয়া। রক্তমাংসের শরীর (আলঙ্কারিক) জীবদেহ মানুষের শরীর-যার পক্ষে উত্তেজনাদি স্বাভাবিক। রক্তমোক্ষণ (বিশেষ্য) চিকিৎসার জন্য অস্ত্রোপচারে শোণিত নিষ্কাশন। রক্তলোচন (বিশেষণ) চক্ষু লাল এমন। রক্তশোষণ (বিশেষ্য) চুষে রক্তপান। রক্ত শুষে নেওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) সর্বস্ব আত্মসাৎকরণ মহাজন কর্তৃক খাতকের রক্তশোষণ। রক্তস্রাব (বিশেষ্য) শরীর থেকে অধিক রক্তপাত। রক্তস্রোত (বিশেষ্য) রক্তের প্রবাহ। রক্তস্বল্পতা, রক্তাল্পতা (বিশেষ্য) রক্তের লাল কণিকার ভাব কমে যাওয়া anaemia। রক্ত হওয়া (ক্রিয়া) শরীরের রক্তহীনতা দূর হয়ে রক্তের পরিমাণ বৃদ্ধি পাওয়া। রক্তহীন (বিশেষণ) রক্তশূন্য পান্ডুর। □ (বিশেষ্য) পান্ডুরোগগ্রস্ত। রক্তহীনতা বি। রক্তাক্ত (বিশেষণ) রক্তে মাখা রক্তরঞ্জিত। রক্তাতিসার (বিশেষ্য) যে পেটের অসুখে রক্তস্রাব হয় আমাশয় রোগ dysentry। রক্তাধিক্য (বিশেষ্য) শরীরে রক্তের আধিক্য। রক্তাভ (বিশেষ্য) লাল আভাযুক্ত (রক্তাভ আকাশ)। রক্তাম্বর (বিশেষ্য) লাল বর্ণের কাপড়। রক্তারক্তি (বিশেষ্য) রক্তের ছড়াছড়ি খুনাখুনি। রক্তাল্পতা রক্তস্বল্পতা। রক্তি (বিশেষ্য) আসক্তি অনুরাগ। রক্তিম (বিশেষণ) লাল আভাযুক্ত লালচে। রক্তিমা (বিশেষ্য) রক্ত বর্ণতা। রক্তের অক্ষরে/আখরে (রক্তাক্ষরে) লেখা (বিশেষ্য) ১ কালির পরিবর্তে রক্ত দিয়ে লেখা। ২ (আলঙ্কারিক) বহুজীবন নাশ ও ভয়াবহ রক্তপাতের কাহিনীপূর্ণ ইতিহাস। □ (ক্রিয়া) ঐরূপ ইতিহাস রচনা করা। রক্তোৎপল (বিশেষ্য) লাল পদ্ম কোকনদ। {(তৎসম বা সংস্কৃত) √রন্জ্+ত(ক্ত)},