1 Answers

পিট শব্দের বাংলা অর্থ পিঠ, [পিঠ্‌, পিট্‌] (বিশেষ্য) ১ পৃষ্ঠ; স্কন্ধ থেকে কোমর পর্যন্ত অঙ্গ। ২ পশ্চাৎ; পিছন (পিঠাপিঠি জন্ম)। ৩ বিপরীত দিক (কথাটার আর এক পিঠ হচ্ছে)। ৪ তাস খেলায় দান। পিঠ চাপড়ানো (ক্রিয়া) উৎসাহ দিয়ে বা প্রশংসা করে পিঠে মৃদু চাপড় মারা। পিঠের চামড়া তোলা (ক্রিয়া) যৎপরোনাস্তি শাস্তি দেওয়া বা প্রহার করা। পিঠটান/পিট্টান দেওয়া (ক্রিয়া) পলায়ন করা (সুযোগ বুঝে তিনি আমিনাকে নিয়ে একদিন দেন পিঠটান-জুআ)। পিঠ দাঁড়া (বিশেষ্য) মেরুদণ্ড; backbone। পিঠমোড়া (বিশেষ্য) উভয় হাত পিছনে নিয়ে শক্ত করে বাঁধা (নগরপাল আসিয়া ধীবরকে পিঠমোড়া করিয়া বাঁধিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) পৃষ্ঠ>};

8062 views