1 Answers

পিছু পিছু শব্দের বাংলা অর্থ পাছু, [পাছু, পিছু, পেছু, পিছ্‌] (বিশেষ্য) পিছন; পশ্চাৎ (পাছ থেকে)। □ (ক্রিয়াবিশেষণ) ১ পিছন বা পশ্চাৎ দিকে (পিছু হাঁটা)। ২ পশ্চাৎ থেকে (পিছু ডাকা)। ৩ পরে; পাছে; শেষে (পিছু শুনবে)। ৪ পিছে; পিছনে (পিছু লাগা)। পিছুটান (বিশেষ্য) প্রিয়জনদের প্রতি স্নেহ মমতার আকর্ষণ। পিছু নেওয়া (ক্রিয়া) অনুসরণ করা; পিছনে পিছনে যাওয়া। পিছু পিছু (ক্রিয়াবিশেষণ) পিছে পিছে; পিছনে পিছনে (মধুকর কুল পাছুপাছু ছোটে-বিচ)। পিছুলাগা (ক্রিয়া) নাছোড়বান্দা হয়ে পিছনে লাগা। ২ উত্ত্যক্ত করা; বিরক্ত করা। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ>};

5541 views