1 Answers

বাসী ২ শব্দের বাংলা অর্থ বাসি, [বাশি] (বিশেষণ) ১ মলিন; শুস্ক (বাসি হয় গাঁথা মালা পথের ধূলায় লোটে-কাজী নজরুল ইসলাম)। ২ টাটকা নয় এমন (বাসি ফল)। ৩ পূর্বদিনের বা পূর্বরাত্রের প্রস্তুত (বাসি ভাত)। ৪ গত; পুরনো (সেদিন হয়েছে বাসি-কাজী নজরুল ইসলাম)। ৫ নতুনত্বহীন (বাসি খবর)। বাসি কাপড় (বিশেষ্য) যে কাপড় আগের রাত্রে বিশেষত শয়নকালে ব্যবহৃত হয়েছে। বাসি ঘর (বিশেষ্য) যে ঘরে সকাল বেলা থেকে ঝাঁট পড়েনি (বাসি ঘরগুলো এখনও ঝাড় দেওয়া হয়নি)। বাসি দুধ (বিশেষ্য) পূর্ব দিন দোহন করা বা জ্বাল দেওয়া দুধ। বাসি পানি, বাসি জল (বিশেষ্য) যে পানি পূর্ব দিনে বা রাত্রে তোলা হয়েছে (বাসি পানি পান করানো)। বাসি ফুল বিগত রাতে বা দিনে তোলা ফুল (বাসি ফুল দিয়ে মালা হয় না)। বাসি বিয়ে (বিশেষ্য) হিন্দু বিবাহের পরদিন আচরণীয় অনুষ্ঠানসমূহ। বাসি ভাত (বিশেষ্য) আগের দিন বা রাত্রে রাঁধা ভাত(বাসি ভাত খাওয়া)। বাসি মড়া (বিশেষ্য) হিন্দুমতে যে মৃতদেহ মৃত্যু দিনে রাতের মধ্যে দাহ না করে রাখা হয়েছে। বাসি মুখ (বিশেষ্য) সকালে ঘুম ভাঙার পর যে মুখ ধোয়া হয়নি। {(তৎসম বা সংস্কৃত) পর্যূষিত>; (তৎসম বা সংস্কৃত) বাসিত>(প্রাকৃত) বাসিয়>};

6681 views