1 Answers
নীদ শব্দের বাংলা অর্থ নিদ্রা, নিদ্রা [ nidrā ] বি. ঘুম, তন্দ্রা।;[সং. নি + √ দ্রা + অ + আ]।;নিদ্রা আসা, নিদ্রা পাওয়া ক্রি. বি. ঘুম পাওয়া।;নিদ্রাকর্ষণ বি. ঘুম পাওয়া।;নিদ্রাগত বিণ. নিদ্রিত।;নিদ্রাজনক বিণ. ঘুমপাড়ানি।;নিদ্রাতুর বিণ. ঘুমে কাতর।;নিদ্রাবিহীন বিণ. সজাগ, ঘুমহীন (নিদ্রাবিহীন রাত্রি)।;নিদ্রাবেশ বি. ঘুমের ঘোর; ঘুম পাওয়া।;নিদ্রাভঙ্গ বি. ঘুম ভাঙা, জাগরণ।;নিদ্রা ভাঙা ক্রি. বি. ঘুম থেকে জাগা।;নিদ্রাভি-ভূত বিণ. ঘুমে আচ্ছন্ন; ঘুমন্ত।;নিদ্রায়-মান বিণ. ঘুমোচ্ছে এমন।;নিদ্রালস বিণ. ঘুম এসেছে বলে জড়তাগ্রস্ত (‘নিদ্রালস আঁখি’: রবীন্দ্র)।;স্ত্রী. নিদ্রালসা।;নিদ্রালু বিণ. 1 ঘুম পেয়েছে এমন; 2 নিদ্রাশীল; নিদ্রাপ্রিয়।;নিদ্রিত বিণ. ঘুমন্ত, ঘুমোচ্ছে এমন।;স্ত্রী. নিদ্রিতা।;নিদ্রোত্থিত বিণ. ঘুম থেকে উঠেছে এমন, ঘুম ভেঙে জেগেছে এমন।;স্ত্রী. নিদ্রোত্থিতা।;[নিদ্দ্রা] (বিশেষ্য) ১ ঘুম। নিদ্রাকর্ষণ (বিশেষ্য) নিদ্রাবেশ; তন্দ্রাঘোর; ঘুম পাওয়া। নিদ্রাগত (বিশেষণ) ঘুমন্ত; নিদ্রিত। নিদ্রাজড় (বিশেষণ) তন্দ্রা-জড়িত অবস্থা; সম্পূর্ণ নিদ্রাবস্থায় নয় (তার পরে নিদ্রাজড় অবস্থায় ভাবিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিদ্রাজনক (বিশেষণ) ঘুম পায় এমন; নিদ্রা উৎপাদক; ঘুমপাড়ানি। নিদ্রাতুর (বিশেষণ) ঘুমে কাতর; ঘুম-জড়িত (নিদ্রাতুর আঁখি পরে, সারা রাত্রি ধরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিদ্রান্বিত (বিশেষণ) ঘুমন্ত (বিমান কিঞ্চিৎ অবতীর্ণ করিয়া নিদ্রান্বিত লাবণ্যবতীকে লইয়া পলায়ন করিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। নিদ্রাবিষ্ট (বিশেষণ) ঘুম অচেতন; নিদ্রামগ্ন। নিদ্রাবেশ (বিশেষ্য) ঘুমের আবেশ; ঘুমের ঘোর; নিদ্রা পাওয়া; তন্দ্রালু। নিদ্রাভঙ্গ (বিশেষ্য) জাগরণ; ঘুম ভাঙা। নিদ্রাভিভূত (বিশেষণ) নিদ্রাবিশিষ্ট; নিদ্রামগ্ন। নিদ্রায়মাণ (বিশেষণ) ঘুমাচ্ছে এমন। নিদ্রালস (বিশেষণ) নিদ্রার আবেশে অবসন্ন বা জড়তাগ্রস্ত; তন্দ্রালস (নিদ্রালস আঁখিসম-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিদ্রালসা (স্ত্রীলিঙ্গ)। নিদ্রালু (বিশেষণ) নিদ্রাপ্রিয়; ঘুমাতে ভালোবাসে এমন; নিদ্রাশীল; ঘুম পেয়েছে এমন। নিদ্রিত (বিশেষণ) নিদ্রাগত, নিদ্রাবিষ্ট; ঘুমন্ত। নিদ্রিতা (স্ত্রীলিঙ্গ)। নিদ্রোত্থিত (বিশেষণ) ঘুম থেকে উঠেছে এমন; সদ্য জাগরিত। নিদ্রোত্থিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নি+√দ্রা+অ(অঙ্)};