1 Answers

বড়ো শব্দের বাংলা অর্থ [বড়ো] (বিশেষণ) ১ বৃহৎ বিশাল মস্ত প্রকাণ্ড (বড় বাড়ি)। ২ প্রশস্ত স্থূল মোটা (বড় পেট, বড় পাত্র)। ৫ অত্যন্ত অতিশয় খুব বেশি (বড় কষ্টে পড়েছি)। ৬ বয়সে অধিক মানে শ্রেষ্ঠ (বড় ছেলে, বড় বাবু)। ৭ সম্ভ্রান্ত অভিজাত মর্যাদাসম্পন্ন উচ্চ (বড় পরিবার)। ৮ শ্রেষ্ঠ উৎকৃষ্ট গণ্যমান্য (বড় লোক)। ৯ উচ্চপদস্থ অধিষ্ঠিত (বড় সাহেব)। ১০ ধনবান ধনী (বড় মানুষ)। ১১ মহৎ উদার বিশাল (বড় মন)। ১২ নিদারুণ ভীষণ খুব খারাপ (বড় দুঃসংবাদ)। ১৩ আসল প্রকৃত (বড় কথা)। ১৪ দক্ষ কুশলী অভিজ্ঞ খ্যাতিসম্পন্ন (বড় ডাক্তার)। ১৫ আশান্বিত গর্বিত অহঙ্কৃত (বড় মুখ)। □ (ক্রিয়াবিশেষণ) অত্যন্ত খুব অতিশয় (লোকটা আমাকে বড় মানে)। □ (অব্যয়) ১ নেহাত নিতান্ত খুব একেবারে (বড় মন্দ নয়)। ২ তুচ্ছ সামান্য (বড় ত চাকরি তোমার!)। ৩ বিস্ময়ব্যঞ্জক অপ্রত্যামিত ভাবসূচক (সে যে বড় এলো)। □ (বিশেষ্য) ধনী বা ঐশ্বর্যশালী ব্যক্তি (বড়র পিরীতি বালির বাঁধ-ভারতচন্দ্র রায়গুণাকর)। বড়ঈ (প্রাচীন বাংলা), বড়য়ি (বিশেষণ) অতি, অতিশয় (আপনী ছাওয়াল বুঝি বড়ই কাহ্নাঞিঁ-বড়ু চণ্ডীদাস)। বড় একটা (ক্রিয়াবিশেষণ) প্রায় অধিক বিশেষ (বড় একটা ঘটে না)। বড় কথা (বিশেষ্য) ১ স্পর্ধাব্যঞ্জক বা অহঙ্কারপূর্ণ উক্তি (ছোটো মুখে বড় কথা)। ২ গুরু বা প্রধান বাক্য। ৩ প্রধান বিষয় (এটা হলো বড় কথা)। বড় করা (ক্রিয়া) বাড়িয়ে তোলা উন্নত করা। বড় কুটুম্ব, বড় কুটুম (বিশেষ্য) শালা বা সম্বন্ধী স্ত্রীরভাই। বড় গলা (বিশেষ্য) ১ উচ্চকন্ঠ (বড় গলা করিস কেন?)। ২ গর্ব অহঙ্কার (বড় গলায় বলতে পারি)। বড় গলা করে বলা (ক্রিয়া) গর্ব করে বলা। বড় চাল (বিশেষ্য) ধনী বা উচ্চপদস্থ লোকের চাল-চলন। বড় ছোট/ বড় ছোটো (বিশেষ্য) ১ উচ্চ-নীচ। ২ ধনী-গরিব। ৩ বয়সে জ্যেষ্ঠ বা কনিষ্ঠ। বড় জোর (বিশেষণ) উর্ধ্ব পক্ষ খুব বেশি করে ধরলে (বড় জোর পাঁচশো লোক হবে)। বড় ঠাকুর, বট্‌ঠাকুর (বিশেষ্য) (স্ত্রী কর্তৃক স্বামীর বড় ভাইকে বোঝাতে) ভাশুর। বড় তরফ (বিশেষ্য) (ধন, মান ও বয়সে) বংশের বর্ষীয়ান পরিবার। বড় তামাক (বিশেষ্য) গাঁজা। বড়ত্ব (বিশেষ্য) মহত্ত্ব শ্রেষ্ঠত্ব জ্যেষ্ঠত্ব। বড় দরের (বিশেষণ) উচ্চস্তরের (বড় দরের নেতা)। বড় দিন (বিশেষ্য) ১ পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন Christmas (day)। ২ একুশে জুন বা আষাঢ় মাসের ৭ তারিখ বৎসরের দীর্ঘতম দিন। বড় বড় কথা (বিশেষ্য) অহঙ্কার বা আত্মম্ভরিতাপূর্ণ উক্তি। বড়ফট্টাই (বিশেষ্য) বৃথা আত্মশ্লাঘা প্রকাশ। বড় বাবু (বিশেষ্য) অফিসের প্রধান কেরানি head clerk। বড় মানুষ, বড় লোক (বিশেষ্য) ধনী বা ঐশ্বর্যশালী ব্যক্তি। বড় মানুষি, বড় মানষি (বিশেষ্য) ১ ধনীর মতো আচরণ (বড়মানুষি ধারণা)। ২ ধনী ও পদস্থ লোকের মতো (বড় মানষি চাল)। বড়মানুষিয়ানা (বিশেষ্য) বড়লোকের চালচলন (তিনি বড় মানুষিয়ানা কিছুই বোঝেন না-রবীন্দ্রনাথ ঠাকুর)। বড় মিঞা (বিশেষ্য) বয়স্ক ব্যক্তি সম্পর্কে সম্মানসূচক শব্দ। বড়লাট লাট। বড় মুখ (বিশেষ্য) প্রচুর আশা অনেক উৎসাহ। বড় হওয়া (ক্রিয়া) ১ বয়োবৃদ্ধ হওয়া বয়স বাড়া। ২ বৃদ্ধি পাওয়া। □ (বিশেষ্য) মহৎ প্রসিদ্ধ বা ধনী হওয়া। {(তৎসম বা সংস্কৃত) বড্র> বড্‌ড>},

11075 views