1 Answers

নিতুই শব্দের বাংলা অর্থ নিত্য, [নিত্‌তো, নিতি, নিতুই] (ক্রিয়াবিশেষণ) ১ অহরহ; প্রত্যহ; সর্বদা; সতত। ২ দৈনিক; প্রাত্যহিক। □ (বিশেষণ) ১ ধ্রুব; পরিবর্তনশূন্য। ২ অনাদি; অনন্ত; অক্ষয় (নিত্যনিরঞ্জন)। ৩ কালাতীত; চির। ৪ অবিরাম; নিরবচ্ছিন্ন (বীণার ঝঙ্কারসম যে প্রীতি ধ্বনিত হয় নিতি-সুফী মোতাহার হোসেন)। নিত্যকর্ম, নিত্যকৃত্য, নিত্যক্রিয়া (বিশেষ্য) দৈনন্দিন কর্ম; প্রত্যহ আচরণীয় শাস্ত্রীয় অনুষ্ঠান। নিত্যকাল (বিশেষ্য) চিরকাল; অনন্তকাল। নিত্যনৈমিত্তিক (বিশেষণ) ১ প্রতি দিবসের; দৈনন্দিন। ২ প্রত্যহ করণীয়। □ (বিশেষ্য) নির্দিষ্ট কালোচিত কিন্তু নিয়ত অনুষ্ঠেয় ক্রিয়া-কর্ম। নিত্যপ্রলয় (বিশেষ্য) সুষুপ্তি; অতি গভীর নিদ্রা। নিত্যসঙ্গী (বিশেষ্য) যে সব সময়ে সঙ্গে থাকে; সর্বক্ষণের সাথী। নিত্যসমাস (বিশেষ্য) (ব্যাকরণ) যে সমাসে সমাসবদ্ধ পদ ব্যতীত অন্য পদের সাহায্যে সমস্ত পদের অর্থ নির্ণীত হয় (যেমন-গত্যন্তর); যে সমাসে ব্যাসবাক্য হয় না বা ভিন্ন পদ দ্বারা হয়। {(তৎসম বা সংস্কৃত) নি+ত্য)ত্যপ্‌)};

5931 views