1 Answers

নারকেলি শব্দের বাংলা অর্থ নারিকেল, [নারিকেল্‌, নার্‌কেল] (বিশেষ্য) শক্ত আবরণের মধ্যে সুস্বাদু জল ও শাঁসযুক্ত ফল; ঐ ফলের গাছ। নারিকেল কাঠি (বিশেষ্য) নারকেল পাতার মধ্যকার শলাকা-এর দ্বারা ঝাঁটা তৈরি হয়। নারিকেলকুরি বা কোরা (বিশেষ্য) নারকেলের শাঁস আঁচড়িয়ে যে নরম চূর্ণ পাওয়া যায়। নারিকেল ছোবড়া (বিশেষ্য) নারকেল ফলের খোসা। নারিকেল তৈল (বিশেষ্য) নারকেলের শাঁস থেকে প্রস্তুত তেল। নারিকেলভস্ম (বিশেষ্য) নারকেল থেকে তৈরি কবিরাজি ঔষধ। নারিকেলমালা (বিশেষ্য) নারকেলের ছোবড়া ও শাঁসের মধ্যবর্তী কঠিন আবরণ। নারিকেলি, নারকলি, নারকেলি, নারকুলে (বিশেষণ) ১ নারকেলের মতো আকারযুক্ত (নারকেলি কুল)। ২ নারকেলের, নারকেল সম্বন্ধীয় (নারকলি হুক্কা ভাল করিয়া শিক করিয়া ও ধুইয়া সাজিয়া ….-আবুল মনসুর আহমদ)। ঝুনা নারিকেল (বিশেষ্য) যে নারকেলের ভিতর বাহির পেকে গেছে। {(তৎসম বা সংস্কৃত) নারিকেল};

5489 views