1 Answers
তুলা ১ শব্দের বাংলা অর্থ [তুলা] (বিশেষ্য) ১ দাঁড়িপাল্লা নিক্তি পরিমাণদণ্ড তরাজু। ২ (জ্যোশা) সপ্তম রাশি। ৩ শতপল পরিমাণ স্বর্ণ-রৌপ্যের পরিমাণবিশেষ ৪০০ তোলা। তুলাকূট (বিশেষ্য) ১ ওজনে কম দেওয়া। ২ যে ব্যক্তি ওজনে কম দেয়। তুলা কোটি তুলাকোটি। তুলাদণ্ড, তুলাধট, তুলাযন্ত্র (বিশেষ্য) ওজন পরিমাপক যন্ত্র দাঁড়িপাল্লা নিক্তি। তুলাদান (বিশেষ্য) দাতার দেহের ওজনের সমান অর্থাদি বা স্বর্ণরৌপ্যাদি দান তুরট। তুলাধারী (বিশেষণ) ওজনকারী। □ (বিশেষ্য) ব্যবসায়ী। তুলাব্রত (বিশেষ্য) তুলট ব্রত নিজ ওজনের সমান ধাতুদানরূপ ব্রত। {(তৎসম বা সংস্কৃত) √তুল্+অ(অঙ্)+আ(টাপ্)},
3633 views
Answered