1 Answers

নাঙল শব্দের বাংলা অর্থ লাঙল, [লাঙোল্‌, লাঙ্‌গোল্‌, নাঙোল্‌] (বিশেষ্য) জমি চাষ করার যন্ত্র; হল। লাঙল চষা (ক্রিয়া) লাঙল দিয়ে জমি চাষ করা (খেলা লাঙ্গল চষা-জসীমউদ্‌দীন)। লাঙল-টানা (বিশেষণ) হল বহন করে এমন; হল দ্বরা জমি চাষ করে এমন (লাঙল-টানা গরু)। লাঙল-দড়ি (বিশেষ্য) যে দড়ি দিয়ে লাঙলের সঙ্গে জোয়াল-বাঁধা হয়। লাঙল-দণ্ড (বিশেষ্য) লাঙলের মধ্যস্থ; কাষ্ঠ; লাঙলের ঈষ। লাঙল দেওয়া (ক্রিয়া) লাঙল দিয়ে জমি চাষ করা (এখনও জমিতে লাঙল দেওয়া হয়নি)। লাঙলা (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) চাষা; গালিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √লঙ্গ+অল(কলচ্‌)>};

13450 views