1 Answers

দো শব্দের বাংলা অর্থ দো- [ dō- ] বিণ. দুই (দোমুখো, দোসরা, দোআঁশলা, দোতলা)।[হি. দো < সং. দ্বি]।দোআনি — দ্র দু।দোআব বি. দুই নদীর মধ্যবর্তী বা দুটি নদীবিশিষ্ট দেশ বা ভূভাগ।দোআঁশ বিণ. এঁটেল বা বেলে মাটির মিশ্রণজাত (দোআঁশ মাটি)।দোআঁশলা বিণ. 1 বর্ণসঙ্কর (দোআঁশলা কুকুর) 2 দুরকম পদার্থের মিশ্রণজাত।দোকর বিণ. 1 দ্বিগুণ 2 দুইবার (দোকর খাটুনি, দোকর ধার শোধ দেওয়া)।দোকলা, দোকা বিণ. ক্রি-বিণ. 1 মাত্র দুজন বা দুজনে 2 দোসরসহ (একলা নয়, দোকলা)।দোচালা বিণ. বি. দু দ্র।দোছতরি বি. উপরের ছাদের নীচে ঘরের মধ্যে ছোট ছাদ।দোছুট, দোছোট বি. দ্বিতীয় বস্ত্র অর্থাত্ উত্তরীয়, চাদর।দোতরফা দ্র দু।দোতলা, দোতালা, দুতলা বিণ. দুই স্তর বা তলবিশিষ্ট।☐ বি. পাকা বাড়ির দ্বিতীয় তল।দোতারা, দোধারি, দোনলা, দোনালা, দোপেয়ে — দ্র দু।দোপড়া, বিণ. গায়েহলুদের পরে বিয়ে ভেঙে গেছে এমন (দোপড়া মেয়ে)।দোফলা, দোফলা বিণ.1 দুই ফলকযুক্ত (দোফলা ছুরি) 2 বছরে দুবার ফল দেয় এমন (দোফলা গাছ)।দোফসলি বিণ. বছরে দুবার ফসল হয় এমন (দোফসলি জমি)।দোফাল, দোফালি — দ্র দু।দোভাষী, দুভাষী বিণ. যে দুটি ভাষা জানে।☐ বি. যে উভয়ের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয়, interpreter.দোমনা, দোমুখো, দোমেটে, দোয়ানি – দ্র দু।দোয়াব-দোআব -এর বানানভেদ।দোরকা, দোরোকা, দোরোখা বিণ. দুই দিকে কারুকার্যযুক্ত বা রংযুক্ত (দোরোখা শাল)।দোরসা বিণ. 1 আধপচা (দোরসা মাছ, দোরসা ফল) 2 দোআঁশ (দোরসা জমি) 3 মিঠেকড়া (দোরসা তামাক)।দোশালা বি. শালের জোড়া।দোসুতি দ্র দু।দোহাতিয়া – দুহাতিয়া -র রূপভেদ।[দো] (বিশেষণ) দুইয়ের সংক্ষিপ্ত রূপ। দো-আনি = দু। দোআব দোয়াব। দোআঁশ (বিশেষণ) এঁটেল ও বেলেমাটি মিশ্রিত (দোঁআশ মাটিতে ফসল ভালো হয়)। দোআঁশলা, দোআঁসলা (বিশেষণ) ১ বর্ণসংকর ভিন্ন ভিন্ন জাতের পিতামাতার সংযাগজাত (দোঁআসলা কুকুরের ল্যাজের মত-প্রথম চৌধুরী )। ২ দুই প্রকার পদার্থের মিশ্রণের ফলে জাত (নিজের মতামত ও দোআঁশলা বাংলায় ব্যক্ত করিতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ এঁটেল ও বেলেমাটি মিশ্রণে উৎপন্ন দোআঁশ। দোকর (বিশেষণ) দুইবার ডবল প্রতিলিপি (এ মামলায় প্রজার শুধু দোকর দণ্ড দিতে হয়-প্রথম চৌধুরী )। □ (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) পুনর্বার আবার (দোকর করিবে কাজ বানাই তাহার-ভারতচন্দ্র রায়গুণাকর)। দোকলা, দোকা (বিশেষণ) দুই জন এক সঙ্গে দুই জন। □ (ক্রিয়াবিশেষণ) দুজনে। □ (বিশেষ্য) দ্বিতীয় জন। দোকাতারি (বিশেষণ) দুই সারি (দোকাতারি আসাবরদার চোপদার-রামরাম বসু)। দোগজা (বিশেষ্য) ইংরেজ আমলের পূর্বে বাঙালি মেয়েদের ব্যবহৃত ওড়নাবিশেষ। দোচালা, দুচালা (বিশেষণ) ১ দুইচাল আছে যাহাতে এমন। □ (বিশেষ্য) দুই চালবিশিষ্ট ঘর। দোচোখা (ক্রিয়াবিশেষণ) নির্বিচারে দুই চোখে যাহাকে দেখা যায় তাহাকেই (বহি ছাপাইয়া দোচোখা বিতরণ করিতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। দোছটি, দোছুটি, দোচ্ছুট, দোছোট (বিশেষ্য) ১ উত্তরীয় উড়ানি (বিমলা বলিলেন দোছোট লও-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ দুই বেড় (দোছুটি করিয়া পরে বার হাত সাড়ী-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দোছতরি (বিশেষ্য) ঘরের ভিতর ছাদের নিম্নস্থ গলি-পথের ছাদ। দোজবর, দোবজবরে (বিশেষ্য) (বিশেষণ) যে দ্বিতীয়বার বিয়ে করেছে বা করে এমন। দোজমি (বিশেষ্য) ১ যে জমিতে বৎসরে দুইবার ফসল হয়। ২ দো-আঁসলা জমি। দোটানা, দুটানা (বিশেষ্য) ১ (বিশেষ্য) পরস্পর বিপরীতধর্মী দুই পক্ষ, দিক বা বস্তুর প্রতি আকর্ষণ (আমরা দোটানার ভিতর পড়েছি-প্রথম চৌধুরী)। ২ দ্বিধা। দোতরফা, দুতরফা (বিশেষণ) ১ উভয় পক্ষীয় উভয় পক্ষ সম্বন্ধীয়। ২ ‍উভয় পক্ষই অংশগ্রহণ করেছে বা উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে এমন (দোতরফি শালিসে বাদসাহ ক্রোধান্বিত হইয়া-রামরাম বসু)। দোতলা, দুতলা (বিশেষণ) ১ দুই তল বা স্তরযুক্ত (দোতলা বাড়ি)। ২ এক তলার উপরস্থ দ্বিতীয়তল বা স্তর দ্বিতলের ঘর। দোতারা, দুতারা (বিশেষ্য) ১ দুই তারযুক্ত বাদ্যযন্ত্রবিশেষ (বাজে রবার মৃদঙ্গ দোতারা-ভারতচন্দ্র রায়গুণাকর)। দোথরি (বিশেষণ) দুই স্তরযুক্ত দুই থাকযুক্ত (দোথরি দোলনা)। দোদমা (বিশেষণ) দুই বার আওয়াজ করে এমন (বোমা দোদমা দেদার কাটে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। দোদুল (বিশেষণ) দুলছে বা দোলায়মান এমন। দোদুল্যমান (বিশেষণ) অনবরত দোলে বা দুলছে এমন। দোদেল (বিশেষণ) দুই মনা কপট (দোদেল বান্দা-মীর মশাররফ হোসেন)। দোধারি, দুধারি (বিশেষণ) ১ দুই ধারে অবস্থিত উভয় পার্শ্বস্থ। ২ উভয় পার্শ্বে ধার আছে এমন উভয় প্রান্ত ধারালো এমন (আলোয় তোমার উঠল নেচে দুধারী তলোয়ার-কাজী নজরুল ইসলাম)। দোনলা, দোনালা, দুনলা, দুনালা (বিশেষণ) দুটি নল বা চোঙবিশিষ্ট (দোনলা বন্দুক)। □ (বিশেষ্য) দুই নলবিশিষ্ট বন্দুক। দোপড়া (বিশেষণ) ১ বিবাহ স্থির হবার পর কোনো কারণে বিবাহের সম্বন্ধ ভেঙে গেছে এমন (দোপড়া হলে কি আর ও মেয়ের বিয়ে হবে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ পুনর্বার বিবাহিতা। দোপাট্টা (বিশেষ্য) উত্তরীয় উড়ানি চাদর (আর পাজামা ও দোপাট্টার (চাদরের) ভারে বেচারী বধূ ক্লান্ত-বেগম রোকেয়া পুরান দোপাটা গায় দিতে টানাটানি-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। □ (বিশেষণ) ১ লম্বালম্বিভাবে জোড়া দেওয়া দুই খণ্ড বস্ত্রযুক্ত (দোপাট্টা চাদর)। ২ দুই স্তরে বিন্যস্ত (দোপাট্টা দাড়ি)। দোপাল্লি, দোপাল্লা (বিশেষণ) দুই পাল্লাযুক্ত (মাথায় দোপাল্লি টুপি-মঈন)। দোপেয়ে, দুপেয়ে (বিশেষণ) দুইটি পদ বা পায়া আছে এমন দ্বিপদ (মানুষ দুপেয়ে জীব)। □ (বিশেষ্য) ((আলঙ্কারিক)) মানুষ। দোফলা, দুফলা (বিশেষণ) ১ দুইটি ফলক আছে এমন (দোফলা ছুরি)। ২ বৎসরে দুইবার ফল দেয় এমন (দোফলা গাছ)। দোফসলি (বিশেষণ) বৎসরে দুইবার ফসল জন্মে এমন (দো-ফসলি জমি)। দোফাঁকড়া, দোফ্যাকড়া, দোফরকা (বিশেষণ) দুইটি ডালা বা শিখায় বিভক্ত। দোফাল, দোফালি, দুফাল, দুফালি (বিশেষ্য) ১ দুইখণ্ড। □ (বিশেষণ) দুইখণ্ডে বা ফালিতে বিভক্ত। দোভাপা, দুভাপা (বিশেষণ) দুইবার সিদ্ধ করা বা ভাপ দেওয়া (দোভাপা চাল)। দোভাষী, দুভাষী (বিশেষণ) ১ দুইটি ভাষায় অভিজ্ঞ (দোভাষী পণ্ডিত)। ২ অধিক আরবি ফারসি শব্দ মিশ্রিত বাংলা ভাষায় রচিত (দোভাষী পুথি)। □ (বিশেষ্য) একের ভাষা অন্যকে বুঝিয়ে দেন যিনি ভাষানুবাদকারী ব্যক্তি interpreter। দোমনা দুমনা। দোমহলা (বিশেষণ) ১ দুই মহলবিশিষ্ট (দোমহলা বাড়ি)। □ (বিশেষ্য) দোতলা বাড়ি (ঘাটের উপরে অপূর্ব বিরাজের স্থল দোমহলা-রামরাম বসু)। দোমুখো দু। দোমেটে দুমেটে। দোয়জ, দোয়জি, দোয়াজ, দোয়ানি দু-। দোরসা (বিশেষণ) ১ অল্প বা অর্ধপচা (দোরসা মাছ)। ২ দোআঁশ অল্পরসযুক্ত (দোরসা মাটি)। দোশাল, দোশালা (বিশেষ্য) শালের জোড়া দুই ফর্দ শাল মূল্যবান গাত্রবস্ত্র (ঘোষেরে দোসালা দিল সরবন্ধ জোড়া-ঘনরাম চক্রবর্তী)। দোসারি (বিশেষ্য) ১ দুই পঙ্‌ক্তি দুই থাক বা শ্রেণি। দোসালা (বিশেষণ) দ্বিবার্ষিক। □ (বিশেষ্য) দুই বৎসরের জন্য বন্দোবস্ত বা ইজারা। দোসুতি, দোসূতী দুসুতি। দোহাতিয়া, দোহাথিয়া, দোহাত্তা দুহাতিয়া। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>},

6449 views