1 Answers
দুক্ষু শব্দের বাংলা অর্থ দুঃখ, [দুক্খো, দুখ্, দুক্খু] (বিশেষ্য) ১ কষ্ট; মনস্তাপ; মর্মপীড়া (দুঃখ-পাওয়া; আমাদের এমন দুক্ষু হয়েছিল রে লালু-কাজী আবদুল ওদুদ)। ২ খেদ; ক্ষোভ (দুঃখ করা)। ৩ বিপদ; দুর্দশা; সংকট (দুঃখে পড়া)। দুঃখকর, দুঃখজনক, দুঃখদ, দুঃখদায়ক, দুঃখদারী (-রিন্), দুঃপ্রদ (বিশেষণ) ক্লেশজনক; যন্ত্রণাদক; কষ্টকর। দুঃখদায়িনী (স্ত্রীলিঙ্গ)। দুঃধান্ধা (বিশেষ্য) কায়-ক্লেশ; কষ্টে জীবিকা অর্জন। দুঃখবাদ (বিশেষ্য) নৈরাশ্যবাদ; মানব-জীবন ও জগৎ দুঃখপূর্ণ-এই মতবাদ। দুঃখময় (বিশেষণ) দুঃখপূর্ণ; কষ্টে পূর্ণ। দুঃখহর, দুঃখহারী (-রিন্) (বিশেষণ) ১ কষ্ট দূরকারক; দুঃখ দূরকারী। ২ ঈশ্বর; আল্লাহ। দুঃখহরা, দুঃখহারিণী (স্ত্রীলিঙ্গ)। দুঃখান্ত (বিশেষ্য) দুঃখের শেষ; সংকট বা বিপদের অবসান (এতদিন পরে আবার দুঃখান্ত হইবে-বড়ু চণ্ডীদাস)। দুঃখার্ত (বিশেষণ) দুঃখে কাতর; দুঃখপীড়িত। দুঃখিত (বিশেষণ) ১ দুঃখপ্রাপ্ত। ২ ক্ষুণ্ন। ৩ বিষণ্ন; নিরানন্দ। দুঃখিতা (স্ত্রীলিঙ্গ)। দুঃখী (-খিন্), দুখী (বিশেষণ) ১ দুঃখ ভোগ করে এমন; দুঃখে পতিত। ২ দারিদ্র্য দশায় পতিত; গরিব; দুঃস্থ (এ গ্রামে কে বড় দুঃখী দেখহ ভাবিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। দুঃখিনী, দুখিনী (স্ত্রীলিঙ্গ)। দুঃখের দুঃখী (বিশেষণ) সমবেদনশীল; সমদুঃখী; সমব্যথী। দুঃখের সাগর (বিশেষ্য) অসীম দুঃখ; অশেষ দুঃখ-কষ্ট। {(তৎসম বা সংস্কৃত) দুস্+√খন্+অ(ড)};