1 Answers
দুঅজ শব্দের বাংলা অর্থ দু, [দু] (বিশেষণ) দুই; দো। দুঅজ (-প্রাচীন বাংলা), দুয়াজ (-প্রাচীন বাংলা), দুয়াজি (-প্রাচীন বাংলা) (বিশেষণ) ১ দ্বিতীয় (দুয়জ প্রহরে মোঁ চিন্তিলো একসরী-বড়ু চণ্ডীদাস; দোয়জ মাসের বেলা লোকে কানাকানি-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী; খোছরে চরিত কথা দোয়জি কেতার-সৈয়দ আলাওল; দোয়াজবনিতা তার হবে সুলক্ষণা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) দ্বিগুণ (তাহার দুঅজ আর গজমতী হার-বড়ু চণ্ডীদাস)। দু আধারী ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষণ) দুই পার্শ্বস্থিত (দুর্বলা হাটেরে যায় দুআধারী লোক চায়-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দুয়ানি, দুয়নি (বিশেষ্য) পূর্বে প্রচলিত দুই আনা বা আট পয়সা মূল্যের মুদ্রাবিশেষ; বর্তমানে প্রচলিত বারো বা তেরো পয়সা মূল্যের সমান মুদ্রা। দুয়াব ⇒ দোয়াব। দুআভুআ ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষ্য) দ্বিধা; সন্দেহ (দুই এক মাসে রঞ্জা করে দুআভুআ-মানিক রাজার গান)। দু-এক (বিশেষণ) সামান্য; অল্প কিছু (দু-এক কথা বলে বিদায় করো)। দু কথা (বিশেষণ) ১ সামান্য কথা অল্প ও সাধারণ কথা। ২ কড়া কথা; তিরস্কার (দু কথা শুনিয়ে দিলে)। দু কথা শোনানো (ক্রিয়া) কড়া কথা বলা; শক্ত শক্ত কথা বলা। দু কথা হওয়া (ক্রিয়া) ১ কথা কাটাকাটি বা বচসা হওয়া। ২ মতভেদ হওয়া। দুকলম লেখা (ক্রিয়া) অল্প লেখা। দুকাঠি বাজানো (বিশেষ্য) ঝগড়া বাধানো। দুকান কাটা (বিশেষণ) নির্লজ্জ। দুকুল (বিশেষ্য) ১ পিতার বংশ ও মায়ের বংশ। ২ পিতার বংশ ও শ্বশুরের বংশ (শেষে দুকুলই হারাতে বসেছি)। দুকূল (বিশেষ্য) ১ দুই তীর (নদীর একূল ওকূল দুকূল)। ২ ((আলঙ্কারিক)) ইহকাল ও পরকাল। ৩ ((আলঙ্কারিক)) পরস্পরবিরোধী; উভয়সঙ্কট; বিকল্প পন্থা। ৪ পতিগৃহ ও পিতৃগৃহ। ৫ সকল আশ্রয় (আমার একূল ওকুল দুকূল গেল-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। দুখানা, দুখানি, দুখান (বিশেষ্য) ১ দুই খণ্ড; দুইটি জিনিস। □ (বিশেষণ) দুই খণ্ডে বিভক্ত। ২ অল্প কয়েকটা। দুঘড়ি (বিশেষ্য) ১ দ্বিপ্রহর; মধ্যাহ্ন। ২ মধ্যরাত্রি। ৩ দুই ঘণ্টা (দুঘড়ি বসার জো নেই)। দুচারিণী (বিশেষণ) দ্বিচারিণী; কূলটা (দুচারিণী যার মা তার হেন গতী-বড়ু চণ্ডীদাস)। দুচালা ⇒ দো। দু-চুচকো (বিশেষণ) দুমুখো; যে দুই পক্ষকেই খুশি করে কথা বলে (তোমরা সব দু-চুচকোর দল-শৈমু)। দুচোখ (বিশেষ্য) ১ উভয় চক্ষু; নয়নদ্বয়। ২ দৃষ্টি। দুচোখের দেখা (বিশেষ্য) কিছুক্ষণের দেখা। দুচোখের বিষ (বিশেষণ) অত্যন্ত অপ্রিয়; চক্ষুশূল; বিদ্বেষের পাত্র; শত্রু। দুটা, দুটি, দুটো (বিশেষণ), (সর্বনাম) ১ দুই সংখ্যক (দুটা বই, দুটি লোক)। ২ সামান্য কয়েকটা (দুটো পয়সার মুখও দেখছি না)। ৩ সামান্য কিছু (দুটো ভাত)। দুটানা, দুতরফা, দুতলা, দুতারা, দুতালা ⇒ দো। দুধারি, দুধারী ⇒ দোধারি। দুন১ (বিশেষ্য) (সঙীত ও নৃত্যকলা) বাদ্যের দ্রুত তালবিশেষ; দুই মাত্রার বোল একমাত্রায় বাদন। দুন২ ⇒ দুনো। দুনলা, দুনালা ⇒ দোনলা। দুনা, দুনু, দুন৩ (বিশেষ্য) দুই গুণ; দ্বিগুণ ডবল (দর করে একমূলে জুখে লয় দুনা-ভারতচন্দ্র রায়গুণাকর; না শুনে কাহার বোল দুন হয় ক্রোধ-কালীপ্রসন্ন সিংহ; উনো ভাতে দুনো বল-প্রবাদ; মহিলা সঙ্গে থাকলে সমরে দুন বল হয়-দীসে)। দুনৌকায় পা দেওয়া (ক্রিয়া) পরস্পরবিরোধী দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক বজায় রাখতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনা। দু-পহর (বিশেষ্য) দ্বিপ্রহর; মধ্যাহ্ন বা মধ্যরাত্রি (ভরা শ্রাবণের নিশি দু-পহরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। দুপাক, দোপাক (বিশেষণ) ১ দুবার পাক দেওয়া হয়েছে এমন (দুপাক দড়ি)। ২ দুই চক্কর; দুবার বা অল্প কয়েক বার পরিবেষ্টন। ৩ কিছুক্ষণের জন্য ভ্রমণ (দু পাক ঘুরে আসি)। দুপেয়ে, দুফলা ⇒ দো। দুফাল, দুফালি ⇒ দোফাল। দুমনা, দোমনা (বিশেষ্য) ১ দ্বিধাগ্রস্ত; সন্দিগ্ধ বা দোলায়িত চিত্ত। □ (বিশেষণ) ১ অস্থিরচিত্ত। ২ যার মন দুটি ভিন্ন বিষয়ে আকৃষ্ট। দুমুখো, দোমুখো (বিশেষণ) ১ দুই মুখ আছে এমন; দুই মুখযুক্ত (দুমুখো সাপ)। ২ দুই দিকে যাওয়া যায় এমন (দুমুখো পথ)। ৩ মুখ দিয়ে দুই রকম কথা বের হয় এমন; সম্মুখে একভাবে এবং আড়ালে অন্যভাবে কথা বলে এমন (দুমুখো লোক)। দুমুঠা, দুমুঠো (বিশেষণ) ১ দুই মুষ্টি পরিমান (দুমুঠো চাল)। ২ কিঞ্চিৎ; সামান্য; অল্প পরিমাণ (দুমুঠো ভাত)। দুমেটে, দোমেটে (বিশেষণ) ১ দুবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন (দোমেটে প্রতিমা)। ২ ((আলঙ্কারিক)) দ্বিতীয়বার সংস্কার করা হয়েছে এমন। দু-য়ানি ⇒ দুআনি। দুয়ের বা’র (বিশেষণ) অযোগ্য; কোনো কাজের উপযুক্ত নয় এমন। দুসন্ধ্যা ক্রিবিন দুবেলা; দিনে ও রাত্রে। দুসুতি, দুসুতী (বিশেষণ) ডবল সুতায় বোনা হয়েছে এমন (দুসুতি চাদর)। □ (বিশেষ্য) ডবল সুতায় বোনা কাপড় (তা দিয়ে তাঁরা …… দোসুতিও বুনতে পারেন)। দুহাত এক করা (ক্রিয়া) ১ অঞ্জলি করা। ২ বিবাহ দেওয়া। দুহাত এক হওয়া (ক্রিয়া) বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। দুহাতিয়া, দোহাতিয়া, দুহাথিয়া দুহাত্তা (বিশেষণ) ১ দুই হাতওয়ালা। ২ দুই হাত দিয়া দেওয়া (দোহাতিয়া বাড়ি মারে হনুমানের বুকে-কৃত্তিবাস ওঝা; দোহাথিয়া ঠেঙ্গা পড়ে গৃহের উপরে-বৃদ)। {(তৎসম বা সংস্কৃত) দ্বি>};