1 Answers
দানিশবন্দ শব্দের বাংলা অর্থ দানেশমন্দ, [দানেশ্মন্দ, দানিশমন্দ, দানিশ্বন্দ্] (বিশেষণ) ১ জ্ঞানী; পণ্ডিত; বিজ্ঞ। ২ ধর্মাত্মা; পুণ্যবান (বড়ই দানিশবন্দ কারে নাহি করে ছন্দ প্রাণ গেলে রোজা নাহি ছাড়ে-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ৩ জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি; পুণ্যবান ব্যক্তি (দেখহ দানেশমন্দ, কোদরতের এক বন্দ, পছন্দ করিয়া বুঝ দেলে-সৈয়দ হামজা)। দানেশমন্দি, দানেশমন্দী (বিশেষ্য) পাণ্ডিত্য; বিচক্ষণতা; জ্ঞানবত্তা। (দানেশমন্দী তাজ সে দেশের অকালে আজ হচ্ছে গুঁড়া-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) দানিশমান্দ};
8026 views
Answered