1 Answers

দশসালা শব্দের বাংলা অর্থ দশ, দশ [ daśa ] (-শন্) বি. 1 ১০ সংখ্যা; 2 (আল.) জনসাধারণ (দেশ ও দশ, ‘দশে মিলি করি কাজ’); 3 বিশিষ্ট মানুষজন (দশের একজন)।;☐ বিণ. 1 সংখ্যক (দশ হাত, দশবার)।;[সং. দশন্]।;দশক বি. 1 একাধিক অঙ্কযুক্ত সংখ্যার ডানদিক থেকে দ্বিতীয় অঙ্ক যেমন-123 এর 2, 35 এর 3; 2 দশটি বস্তু বিষয় বা প্রাণীর সমষ্টি; 3 প্রত্যেক শতাব্দীর শুরু থেকে গণনা করে প্রতি দশ বছর (তৃতীয় দশক, এই শতাব্দীর শেষ দশক)।;দশ কথা বি. 1অনেক কথা; কথা-কথান্তর; 2 নানা কটু কথা (দশ কথা শুনিয়ে দিল)।;দশকর্ম বি. হিন্দুদের দশরকম সংস্কার, যথা গর্ভাধান পুংসবন সীমন্তোন্নয়ন জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন সমাবর্তন ও বিবাহ।;দশকর্ম-ভাণ্ডার বি. যে-দোকানে দশকর্মসংক্রান্ত উপকরণগুলি পাওয়া যায়।;দশকোশি বি. দশ ক্রোশের পথ।;দশকোষী বি. কীর্তনগানের তালবিশেষ।;দশগুণ বিণ. ক্রি-বিণ. দশবার গুণ করা হয়েছে এমন; (আল.) বহুগুণ (দশগুণ বেশি শীত)।;দশচক্র বি. বহুজনের ষড়যন্ত্র বা কুমন্ত্রণা।;দশচক্রে ভগবান ভূত দশ জনের অর্থাত্ নানাজনের চক্রান্তে অসম্ভবও সম্ভব হয়-এইরকম চক্রান্তের ফলেই ভগবান নামে ব্যক্তি ভূত বলে পরিগণিত হয়েছিল।;দশ দশা দ্র দশা।;দশদিক দ্র দিক।;দশনামী বি. শংকরাচার্যের মতাবলম্বী সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ।;দশপঁচিশ বি. কড়ি খেলাবিশেষ।;দশবল বি. দান শীল ক্ষমা বীর্য ধ্যান যজ্ঞ বল উপায় প্রণিধি জ্ঞান-এই দশ বলে বলীয়ান বুদ্ধদেব।;দশভুজা বি. (দশ হাতবিশিষ্টা) দুর্গাদেবী।;দশম বিণ. 1 সংখ্যক; 1 সংখ্যার পূরক।;দশমহা-বিদ্যা বি. আদ্যাশক্তি দুর্গার দশ মূর্তি, যথা কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা (বা রাজরাজেশ্বরী)।;দশমাবতার বি. বিষ্ণুর কল্কি অবতার।;দশমিক বিণ. 1 দশমাংশসম্বন্ধীয়; 2 দশগুণোত্তর, দশ অংশের এক অংশ, decimal.;☐ বি. দশমাংশপ্রকাশক ভগ্নাংশযুক্ত গণন প্রণালী।;দশমী বি. তিথিবিশেষ।;দশমী-দশা বি. 1 শেষ অবস্হা; 2 বার্ধক্য; 3 মৃত্যু।;দশমীস্হ বিণ. বৃদ্ধ।;দশমূল বি. বেল শ্যোণাক গাম্ভারী পাটলা গণিকারিকা শালপর্ণী পৃশ্নিপর্ণী বৃহতী কণ্টকারী ও গোক্ষুর-এই দশটি মূল বা শিকড়।;দশরথ বি. 1 যার রথ দশ দিকেই চলতে পারে; 2 রামচন্দ্রের পিতা।;দশসালা বিণ. দশ বত্সর স্হায়ী; দশ বত্সরের জন্য কৃত (দশসালা বন্দোবস্ত)।;দশহরা বি. 1 জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী, গঙ্গার মর্ত্যে বা পৃথিবীতে অবতরণের দিন; 2 বিজয়া দশমী।;[দশ্‌] (বিশেষ্য) ১ ১০ সংখ্যা। ২ ((আলঙ্কারিক)) জনসাধারণ; সর্বসাধারণ (আমি দশের চোখে ধুলো দিয়ে-রজনীকান্ত সেন)। □ (বিশেষণ) ১০ সংখ্যক। দশ আনা ছয় আনা-সম্মুখের চুল লম্বা এবং পিছনের চুল খাট করে ছাঁটার পদ্ধতি বিশেষ। দশক (বিশেষণ) ১ দশ সংখ্যক। □ (বিশেষ্য) ১ দশ সংখ্যা। ২ একাধিক অঙ্কের ডানদিক থেকে দ্বিতীয় অঙ্ক, এককের বামের অঙ্ক যেমন ১৫-তে ৫, ২৭৮-তে ৭। ৩ দশটির সমষ্টি। ৪ দশ বৎসর কাল; প্রত্যেক শতাব্দীর শুরু থেকে গণনা করে প্রতি দশ বৎসর, যেমন-উনিশশত পঞ্চাশের দশক, অর্থাৎ ১৯৫০ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত, একইভাবে বিশশতের দশক (একুশ শতকের প্রথম দশ বছর) মানে হলো ২০০০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়। দশ কথা (বিশেষ্য) ১ অনেক কথা (দশ কথা বলতে গেলে কিছু সত্যমিথ্যা থাকবেই)। ২ নানা কটুবাক্য (আমাকে দশ কথা শুনিয়ে দিয়েছে)। দশকর্ম (বিশেষ্য) গর্ভাধান থেকে বিবাহ পর্যন্ত হিন্দুর ‍অনুষ্ঠেয় দশবিধ সংস্কার (দশবিধ সংস্কার-গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন, বিবাহ)। দশকর্মান্বিত (বিশেষণ) ১ হিন্দুর অনুষ্ঠেয় দশকর্মে দক্ষ বা তা পালনকারী। □ (বিশেষ্য) ((আলঙ্কারিক)) কর্মী বা পরিশ্রমী লোক। দশকিয়া (বিশেষ্য) দশকের নামতা। দশকুশী (বিশেষ্য) (বিশেষণ) দশ ক্রোশের পথ (যুড়ি ঘোড়া দৌড় কুচে দিনেতে দশকুশী মারে-রাজশেখর বসু (পরশু))। দশকোষী, দশকুশী (বিশেষ্য) কীর্তন গানের একটি তালের নাম। দশচক্র (বিশেষ্য) বহুলোকের চক্রান্ত বা মন্ত্রণা। দশচক্রে ভগবান ভূত-দশজনের চক্রান্তে সাধুও অসাধু প্রতিপন্ন হতে পারে; বহুলোকের ষড়যন্ত্রে অসম্ভবও সম্ভব হয়। দশ জনের একজন-অনেকের মধ্যে ‍যিনি শ্রেষ্ঠ ব্যক্তি বলে গণ্য। দশ দশা (বিশেষ্য) ১ অভিলাষ, চিন্তা, স্মৃতি ইত্যাদি মানব মনের দশবিধ অবস্থা। ২ বিরহীর দশ দশা বা দশাপ্রাপ্তি। ⇒ দশা। ৩ গর্ভবাস, জম্ম, বাল্য ইত্যাদি মানবজীবনের দশ অবস্থা। দশ দিক, দশ দিশ, দশ দিশি (বিশেষ্য) ১ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিন, ঈশান, বায়ু, অগ্নি, নৈর্ঋত, ঊর্ধ্ব, ও অধঃ-এই দশ দিক। ২ সর্বদিক; সর্বত্র (বাসনার বশে মন অবিরত ধায় দশ দিকে পাগলের মতো-রবীন্দ্রনাথ ঠাকুর; চকিত নয়নে ঘন দশ দিশ চাই-রাজশেখর বসু (পরশু); গোধূলির রঙে তাই দশ দিশি হাসে-কাজী নজরুল ইসলাম)। দশধা (ক্রিয়াবিশেষণ) ১ দশ দিকে; নানা দিকে; দশ ভাগে; দশ প্রকারে; নানা প্রকারে। ২ দশবার; বহুবার। দশনামী (বিশেষ্য) শঙ্কারাচার্য প্রবর্তিত দশটি আশ্রমের উপাধিধারী দশটি সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ। দশ পঁচিশ (বিশেষ্য) এক প্রকার কড়ি খেলা। দশ বল (বিশেষণ) ১ দান, শীল, ক্ষমা, বীর্য, ধ্যান, যজ্ঞ, বল, উপায়, প্রণিধি, জ্ঞান-এই দশটি বলযুক্ত। ২ উক্ত দশ বলে বলীয়ান গৌতম বুদ্ধ (হিংসা ধর্মে ঘোর বৈর, হেথায় ভূপতি ঐর রাজ করে বল দশবল-রঙ্গলাল সেন)। দশবাই চণ্ডী (বিশেষ্য) ১ হিন্দুদের দশভুজা দেবী দুর্গা। ২ এক প্রকার ফুলগাছ। ৩ ((আলঙ্কারিক)) কোপনস্বভাবা নারী; রণচণ্ডী। দশভুজা (বিশেষণ) ১ দশ হস্তবিশিষ্টা। ২ হিন্দুদেবী দুর্গা। দশম (বিশেষণ) ১০ সংখ্যক, ১০ সংখ্যার পূরক। দশ মহাবিদ্যা (বিশেষ্য) কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা-হিন্দুদেবী দুর্গার এই দশটি মূর্তি। দশ মাবতার (বিশেষ্য) হিন্দুমতে বিষ্ণুর কল্কি অবতার। দশমিক (বিশেষ্য) ১ অখণ্ড রাশির দশ ভাগের এক ভাগ; একের দশমাংশের গণনা-পদ্ধতিবিশেষ। □ (বিশেষণ) দশমাংসম্বন্ধীয়; দশ গুণোত্তর; decimal (দশমিক মুদ্রা, দশমিক ওজন)। দশমী (বিশেষ্য) তিথি বিশেষ। দশমী দশা, দশমীর দশা (বিশেষ্য) জীবনের শেষ দশা; দশ দশার শেষ দশা; মৃত্যু (কেবল দশমী দশাবিধি সিরজিল-বিদ্যাপতি)। দশ মুখে দশ কথা (বিশেষ্য) নানা লোকের নানা কথা। দশমূল (বিশেষ্য) ১ দশটি বৃক্ষের মূল, যা আয়ুর্বেদোক্ত ঔষধে ব্যবহৃত হয়। ২ উক্ত মূলসমূহ দ্বারা প্রস্তুত কবিরাজি পাচনবিশেষ। দশসমা (বিশেষণ) দশ বৎসরবয়স্কা (না বুঝাল কেহ তোমা, সুতা হৈল দশসমা তথাচ না কৈলে কন্যাদান-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। দশসালা (বিশেষণ) দশবৎসরের জন্য বিহিত (দশসালা বন্দোবস্ত)। দশ হরা (বিশেষ্য) হিন্দুদের বিজয়া দশমী পর্ব। {(তৎসম বা সংস্কৃত) দশন্‌; (তুলনীয়) গ্রি dekos};

9644 views