1 Answers

গুমোর শব্দের বাংলা অর্থ গুমর, [গুমোর্‌, গুমোর, গুমার] (বিশেষ্য) ১ অহঙ্কার; দেমাক (যে স্ত্রীলোক স্বয়ং উপার্জন করে তাহার একটু একটু গুমর হয় -প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); নতুন পৈঁচি বাজুবন্দ পরে চাষা-বৌ কথা কয় না গুমোরে-(কাজী নজরুল ইসলাম))। ২ গোপন কথা; রহস্য; গোপন অভিসন্ধি (মনের গুমর কন্যা মনে লুকাইয়া গোয়ালিনীর কাছে কয় হাসিয়া হাসিয়া-ময়মনসিংহ গীতিকা)। ৩ মূল্য। ৪ চাহিদা (জমির এমত গুমর হইয়াছিল যে- প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(প্রাকৃত) গুম্মড; (ফারসি) গুমান };

11832 views