1 Answers
খিদমতগার শব্দের বাংলা অর্থ খেদমত, [খেদ্মত, খিদমত] (বিশেষ্য) ১ সেবাযত্ন; পরিচর্যা (স্বয়ং কর্ত্রী মন দিয়া মান্যের সহিত খেদমত করিবেন …. -মীর মশাররফ হোসেন; গণেশ মামা খিদমত করছেন ….-রাজশেখর বসু (পরশু))। ২ চাকরি (…..ধন্য রে কোটালি খেদমত-ভারতচন্দ্র রায় গুণাকর)। ৩ দাসত্ব। খেদমতগার (বিশেষ্য) সেবক; ভৃত্য; পরিচারক (তাহার খেদমতগার আমরা তামাম….-সৈয়দ আলাওল)। খেদমতগারী (বিশেষ্য) সেবকত্ব; দাসত্ব; গোলামি (…… ইউরোপীয় সভ্যতা খিদমতগারির পুরস্কার স্বরূপ হ্যাট-শমক …. শিরোপা লাভ করেছি-প্রথম চৌধুরী)।{(আরবি) খিদমত};
10728 views
Answered