1 Answers
গলবস্ত্র শব্দের বাংলা অর্থ গল, গল [ gala ] বি. গলা, কণ্ঠদেশ।;[সং. √গল্ + অ (অচ্)]।;গলকম্বল বি. গোরুর গলার নিম্নদেশে লম্বমান মাংসপিণ্ড, সাম্না।;গলগণ্ড বি. গলদেশের মাংসস্ফীতি রোগবিশেষ।;গলগ্রহ বি. ১. গলায় অনভিপ্রেত বোঝা; ২. (আল.) যাকে ইচ্ছা না থাকলেও প্রতিপালন করতে হয়; যে-দায়িত্ব বা যে-ব্যক্তিকে অনিচ্ছা সত্ত্বেও পালন করতে হয়।;গলদেশ বি. গলা।;গলনালি বি. অন্ননালির উপর অংশে মুখের ঠিক পিছনে নলাকার দেহাংশ।;গলবস্ত্র বি. গলায় কাপড় জড়িয়ে বিনয় প্রকাশ; বিনীত ভাব প্রকাশের জন্য গলায় কাপড় জড়ানো। ☐ বিণ. অতি;বিনীত (গলবস্ত্র হয়ে অনুরোধ করা)।;গলবিল বি. অন্ননালির উপরিভাগের গহ্বর, pharynx.;গলরজ্জু বি. গলায় দড়ি, ফাঁসি।;গললগ্নীকৃতবাস, গলবস্ত্র বিণ. সবিনয় প্রার্থনাকালে নিজের গলায় কাপড় জড়িয়েছে এমন; অতি বিনীত।;গলহস্ত বি. গলাধাক্কা, অর্ধচন্দ্র।;[গল্] (বিশেষ্য) ১ গলা; কণ্ঠদেশ। ২ গলদেশ। গল কম্বল (বিশেষ্য) গো মহিষাদির কণ্ঠবিম্নস্থ লম্বমান মাংসপিণ্ড। গলগণ্ড (বিশেষ্য) গলদেশের মাংসস্ফীতি রোগ। গলগ্রহ (বিশেষ্য) ১ অনভিপ্রেত বোঝা; অনীপ্সিত ভার বা দায়িত্ব। ২ ((আলঙ্কারিক)) পরের উপর ভারস্বরূপ। ৩ যে দায়িত্ব অনিচ্ছা সত্ত্বেও প্রতিপালনীয়; অনিচ্ছাপূর্বক যার ভার নিতে হয়। গলদেশ (বিশেষ্য) গলা; কণ্ঠদেশ। গলনালি (বিশেষ্য) কণ্ঠনালি; অন্ননালির উপরে মুখের ঠিক পিছনে নলাবৃতি দেহাংশ। গলবস্ত্র (বিশেষণ) গলায় বস্ত্র দিয়ে বিনয়; গললগ্নীকৃত বস্ত্র। গলরজ্জু (বিশেষ্য) গলায় স্থাপিত দড়ি; ফাঁস। গললগ্ন (বিশেষণ) ১ কণ্ঠে জড়ানো; গললগ্নীকৃত (গললগ্ন বসনে তদীয় চরণে প্রণাম করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২(ব্যঙ্গার্থ) কণ্ঠসংলগ্ন; কণ্ঠলীন বা গলায় ঝুলে থাকা অবস্থা (যেন-তেন প্রকারেণ পুরুষের গললগ্ন হওয়া-প্রথম চৌধুরী)। গললগ্নীকৃত (বিশেষণ) গলায় লাগানো; কণ্ঠে সংলগ্ন করা হয়েছে এমন। গললগ্নীকৃত বাস ( বিশেষণ) ১ হিন্দু সমাজে প্রার্থনাকালে বিনয় প্রকাশার্থ বা দীনতা প্রকাশে যে নিজ কণ্ঠে বস্ত্র জড়িয়েছে। ২ অতি বিনীত বা নিতান্ত নত। গলস্তনী, গলেস্তনী (বিশেষ্য) ছাগী। গলহস্ত (বিশেষ্য) অর্ধচন্দ্র; গলায় হাত দিয়ে বের করে দেওয়া; গলাধাক্কা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্+অ(ঘ)};