1 Answers

কুম্ভকার শব্দের বাংলা অর্থ কুম্ভ, কুম্ভ [ kumbha ] বি. ১. কলস, কলসি; ঘট; ২. হাতির মাথার পাশের মাংসপিণ্ড; ৩. (জ্যোতিষ.) মেষাদি দ্বাদশ রাশির মধ্যে একাদশ রাশি।;[সং. ক (জল) + √ উন্ভ্ + অ]।;কুম্ভকর্ণ [ kumbha-karṇa ] বি. ১. রাক্ষসরাজ রাবণের মধ্যম ভ্রাতা যিনি প্রায় ছয় মাস একটানা ঘুমের পর মাত্র একদিনের জন্য জাগতেন; ২. (আল.) অত্যন্ত নিদ্রাপরায়ণ ব্যক্তি।;[সং. কুম্ভ + কর্ণ]।;কুম্ভকার–বি. কুমোর, মৃণ্ময় পাত্রাদি নির্মাতা।;কুম্ভমেলা–বি. বারো বত্সর অন্তর হরিদ্বার প্রয়াগ প্রভৃতি তীর্থস্হানে কুম্ভ রাশিতে সূর্যের সংক্রমণ বা প্রবেশ উপলক্ষ্যে অনুষ্ঠিত বিখ্যাত মেলাবিশেষ।;কুম্ভযোনি–বি. অগস্ত্যমুনি।;কুম্ভশাল, কুম্ভশালা–বি. কুমোরের কর্মশালা বা কারখানা।;[কুম্‌ভো] (বিশেষ্য) ১ ঘট; কলস (তোমার কুম্ভভরা রূপের একটি রেণু-(কাজী নজরুল ইসলাম))। ২ (জ্যোশা) দ্বাদশ রাশির একাদশ রাশি। ৩ হাতির মাথার দুই পাশের মাংসপিণ্ড। কুম্ভকার (বিশেষ্য) কুমোর; মাটির হাঁড়ি পাতিল ইত্যাদির নির্মাতা। কুম্ভমেলা (বিশেষ্য) দ্বাদশ বৎসর পর পর মাঘ ফাল্গুন মাসে তিথি বিশেষে হরিদ্বার, প্রয়োগ, দ্বারকায় মেলা ও সাধু সন্ন্যাসীদের মহসম্মেলন। কুম্ভশালা, কুম্ভশাল (বিশেষ্য) কুমোরের পোয়ানঘর; কুমোরশাল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√উন্‌ভ্‌+অ(অচ্‌)};

12672 views